ব্রেকিং নিউজ

যেসব পণ্যের দাম কমতে পারে

2_199195২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেশকিছু পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক ও ট্যারিফ ভ্যালু কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামীতে ওই সব পণ্যের দাম কমতে পারে।

দাম কমতে পারে এমন পণ্যগুলো হলো, ন্যাপকিন, সাবান-ডিটারজেন্ট, টিস্যু পেপার, গ্লুকোজ, মিষ্টি বিস্কুট, চকলেট, খেলনা সামগ্রী, মশার কয়েল-এরোসল। এছাড়া আমদানিকৃত পোশাক, ১৬০০ বর্গফুটের নীচে ফ্লাট, সোলার ব্যাটারী, এ্যারোসল, প্লাস্টিক পণ্য, দরজা জানালা, কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত ক্যামেরার দাম কমতে পারে।

এসব পণ্যের ওপর আমদানি শুল্ক হ্রাস করায় বাজারে দাম কমতে পারে। এরমধ্যে  ন্যাপকিন আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।সাবান ও ডিটারজেন্টের তৈরিতে ব্যবহৃত পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং টিস্যু পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে।