ব্রেকিং নিউজ

কক্সবাজার জেলার টেকনাফ সাতঘরিয়াপাড়া হতে মহিলাসহ ০৪ জন অপহরনকারী গ্রেফতার

3_199265কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব সাতঘরিয়াপাড়া নয়াবাজার হতে ০১ জন ০৯ বছরের শিশু উদ্ধারপূর্বক ০১ জন মহিলাসহ ০৪ জন অপহরনকারী গ্রেফতার

১। র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পে মৌলভী আবু সালেহ, পিতা- জমির হোসাইন, সাং- অঞ্জুককাটা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার এই মর্মে অভিযোগ করেন যে, তার ছেলে মোঃ মেহেদী হাসান (০৯) গত ৩১ মে ২০১৫ তারিখ স্কুল হতে বাড়িতে আসার সময় আসামীগণ পূর্বশত্র“তার জের ধরে ভিকটিম মোঃ মেহেদী হাসানকে অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে মুক্তিপন বাবদ অপহরণকারীরা ভিকটিমের পরিবারের নিকট ১১ লক্ষ টাকা দাবী করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭ এর সিপিসি-২ কক্রবাজার ক্যাম্প ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে, যার ফলশ্র“তিতে অদ্য ০৩ জুন ২০১৫ তারিখ ০৪৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব সাতঘরিয়া পাড়া নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ মেহেদী হাসান (০৯) কে উদ্ধারপূর্বক অপহরনকারী দলের সদস্য ১) মোছাঃ জান্নাতুল ফেরদৌস (৩০), স্বামী- নুর হাফেজ, ২) নুরুল আলম (৩০), পিতা- মৃত সোনালী খান, ৩) মোঃ ওসমান ওরফে দইল্যা (৪০), পিতা- দীল মোহাম্মদ, ৪) মোঃ ওসমান (৩৫), পিতা- খায়ের মোহাম্মদ, সর্বসাং- পূর্বসাতঘরিয়া নয়াবাজার, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদের হাতেনাতে গ্রেফতার করে।

২। উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।