ভূমি অফিসগুলোকে দুর্নীতির সূতিকাগার উল্ল্যেখ করে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, অনেক উদ্যোগের পরেও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না।
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
দুর্নীতি রোধে ডিজিটালাইজেশনকে একমাত্র উপায় হিসেবে উল্ল্যেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, সরাসরি কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যত দিন যোগাযোগ না কমবে, ততদিন দুর্নীতি কমবে না।
কর্মশালায় ভূমি জরিপ বিভাগের সাবেক পরিচালক মো. আবদুল মান্নান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের ইনস্টিটিউশনাল অ্যাডভাইজর মঞ্জুর হাসান, ব্র্যাকের মানবাধিকার ও আইনগত সহায়তা কর্মসূচির পরিচালক ফস্টিনা পেরেরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রথম গবেষণা প্রতিবেদনটি উত্তরাঞ্চলের পাঁচটি জেলার পাঁচটি উপজেলার ৫৪২ জনের ওপর জরিপের ভিত্তিতে করা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper