ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

3_199265চবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৭ নেতা-কর্মীকে আজীবন বহিষ্কার করেছে।সোমবার এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি প্রকাশ করা হয়।

চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এম এ খালেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, গত ৬ জুন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইনের উপর নেক্কারজনক হামলার দোষীদের বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখা থেকে আজীবন নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হল। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, প্রক্টর অফিসে অভিযোগের মাধ্যমে একাডেমিক শাস্তি নিশ্চতকরণ ও পুলিশ প্রশাসন বরাবর মামলা দায়ের করা হবে।

বহিষ্কৃতরা হলেন, অর্থনীতি বিভাগের ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, বাংলা বিভাগের এস এম রানা, পরিসংখ্যান বিভাগের মইনুল হোসেন রাসেল, অর্থনীতি বিভাগের লোকমান, নৃবিজ্ঞান বিভাগের মানিক, আই.ই.আর.টি বিভাগের বিল্লাল উদ্দিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরহাদ হোসাইন।

উল্লেখ্য, গত ৬ই জুন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন একাকার ও কনকর্ডের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন সহ ৭ জন আহত হয়।