মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ।।
ঢাকা ঃ দশম জাতীয় সংসদে পাস হওয়ার সম্পূরক বিল-২০১৫ স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
জাতীয় সংসদের গণমাধ্যম শাখার পরিচালক এস এম মঞ্জুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ (২০১৫ সালের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিম্ন লিখিত বিলটিতে ১৬-০৬-২০১৫ তারিখ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৫।’
Ctgbarta24.com 24 hours Online News Paper
