ব্রেকিং নিউজ

চট্টগ্রামে যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত

f-7-fighter_146493সোমবার,২৯ জুন ২০১৫, সিটিজি বার্তা ২৪ডটকম, চট্টগ্রাম : বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানটি পতেঙ্গা সৈকতের কাছে সাগরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম।
তিনি জানান, সকাল সোয়া ১১টার দিকে বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এফ-৭ যুদ্ধবিমানটি নিয়ে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেন। সকাল সাড়ে ১১টার দিকে বিমানটি পতেঙ্গা সৈকতের কাছে সাগরে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ রয়েছেন- উল্লেখ করে নূর-ই আলম জানান, তার সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চলছে।