ব্রেকিং নিউজ

চট্রগ্রামে ডিবি পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার

সোমবার,২৯ জুন ২০১৫, আর করিম, সিটিজি বার্তা ২৪ ডটকম,চট্রগ্রাম ঃ                                                                                                          

চট্রগ্রামে ডিবি পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার

চট্রগ্রামে ডিবি পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার

 চট্রগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে  ৪ ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।                                                  জানা যায় যে , ভোর রাতে ০৩.৪৫ ঘটিকার সময় সিএমপি’র গোয়েন্দা বিভাগের  সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব এ.বি.এম. ফয়জুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগের এসআই রাছিব খাঁন, এএসআই মোঃ আব্দুল্লাহ আল ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  নগরীর চকবাজার থানাধীন বাদশা মিয়া রোডস্থ বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে।    ছিনতাইকারীরা হল- ১) জাহাঙ্গীর(২২), পিতা-মজু মিয়া, সাং-টেকুরা সইবাদ, বাঁশখুলা(হাজীর বাড়ী), ডাকঘর-শাশার, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, বর্তমানে-ব্যাটারীগলি, বরিগা পাহাড়(ফারুক এর ভাড়াঘর), থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ আল আমিন(২৭), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-দূর্গাপুর (পেনা বাড়ী), ডাকঘর-শাশার, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, বর্তমানে-ব্যাটারীগলির মুখ(নজির সওদাগরের বাড়ী), থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ৩) রেজাউল ইসলাম প্রঃ রাজন(২৪), পিতা-আবু ছফা, সাং-চুনতি, টেরিহাট(মিয়া মুন্সীর বাড়ী), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কাজীর দেউরী, ০২নং গলি(জলিল সওদাগরের বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৪) মোঃ লোকমান প্রঃ রোম্মান(২২), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-মোহাম্মদপুর(টেঙ্গুল বাড়ী) ডাকঘর-উলছাপাড়া, থানা-কোতোয়ালী(সদর), জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-কাজীর দেউরী, ০২নং গলি, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।                                                                                                                          এ সময় তাদের শরীর  তল্লাশী করে  একটি দেশীয় তৈরী দুনালা এলজি, একটি তাজা কার্তুজ,একটি ধারালো চাপাতি, দুটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  চকবাজার থানায় মামলা দায়ের করা হয় ।