শুক্রবার, ০৩ জুলাই ২০১৫, এম এম রনি, সিটিজি বার্তা ২৪ ডটকম, চট্টগ্রাম ঃ
চট্টগ্রাম নগরীর তাহেরুদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে ‘কণিকা – একটি রক্তদাতা সংগঠন’ এর উদ্যোগে ‘স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান ও ইফতার চক্র’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল জলিল বলেন, লেখাপড়ার পাশাপাশি সমাজের কল্যাণে তরুণদের এমন উদ্যোগ ভূয়সী প্রংশসা এবং অনুকরণের দাবি রাখে। “কণিকা”র চলমান এই উদ্যোগ দেশে রক্তের ঘাটতি ও এ সম্পর্কে মানুষকে সচেতনে উল্ল্যেখযোগ্য ভূমিকা পালন করবে। এ জন্য তরুণদের এই উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি ভবিষ্যৎ-এ “কণিকা”র যেকোন কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে পাশে থাকার আশা প্রকাশ করেন।
বিশেষ অথিতির বক্তব্যে চ.বি প্রক্টর জনাব মোঃ আলী আজগর চৌধুরী “কণিকা”র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান একটি ব্যতিক্রমী উদ্যোগ। আশা করি সংগঠনটি এমন ভালো উদ্যোগ নিয়ে বছরের বারো মাস-ই সক্রিয় থাকবে।
সংগঠনের সহ-সভাপতি মহসিন রনি’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চ.বি প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মঞ্জুরুল কিবরিয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শৈবাল দেব রায়, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ ও ওয়েলকাস্ট গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ আরিফ হাসনাইন।
বিশেষ অথিতিবৃন্দ তাঁদের বক্তব্যে “কণিকা”র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর অগ্রগতির অংশ হবার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি জনাব সাইফুল্লাহ মনির। সভাপতি তাঁর বক্তৃতায় অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার অনুরোধ জানান।
পরে অতিথিগণ স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে ক্রেস্ট তুলে দেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper