ব্রেকিং নিউজ

কক্সবাজার ও রামুর বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রবি

শনিবার, ০৪ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম

imageঢাকা: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রাকৃতিক এই দুর্যোগে প্রথম কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে সহায়তার হাত বাড়িয়েছে অপারেটরটি।

রবি চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম বিভাগের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছে। রবিবার ও সোমবার কক্সবাজার ও রামুর আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের মাঝে সেনাবাহিনীর সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম বিভাগের সহায়তায় গত সপ্তাহের শুরুর দিকে বান্দরবানের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রবি।

সামাজের প্রতি দায়বোধসম্পন্ন কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে রবি সব সময়ই প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। সমাজের দুর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানোয় প্রতিশ্রুতিবদ্ধ রবি।

একই দৃষ্টিভঙ্গি থেকে রবি’র মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ চলতি বছরের মার্চে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ’র হিউম্যানিটেরিয়ান কানেকটিভিটি চার্টারে স্বাক্ষর করেছে। চার্টারের স্বাক্ষরকারী হিসাবে যে সব দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে সে সব দেশে দুর্যোগকালে গ্রাহক ও শুভাকাঙ্খীদের পাশে দাঁড়াবে আজিয়াটা গ্রুপ।