শনিবার, ০৪ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম :
দীঘিনালা:: দীঘিনালায় আনসার সদস্যের গুলিতে পোষ্ট কমান্ডার নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য মো.রফিকুল ইসলাম কে আটক করা হয়েছে। গত শনিবার লংগদু এবং দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী চৌধুরী পাড়া এলাকা থেকে বিকাল সাড়ে তিনটায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে সকালে আসামী গ্রেফতারে সেনা-পুলিশের যৌথ তল্লাশির এক পর্যায়ে উপজেলার কবাখালী ইউনিয়নের আলী নগর এলাকা আমীর আলীর পরিত্যাক্ত ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গত শুক্রবার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের আলী নগর এলাকার চৌধুরী পোষ্টে ডিউটি বন্টন করার সময় জোরে কথা বলা নিয়ে বলা নিয়ে অপর আনসার সদস্য হাসেমের সাথে বাক-বিতন্ডায় জড়ায়, এক পর্যায়ে গুলি করার হুমকি দেয়। রফিকুলের ছোড়া গুলি পোষ্ট কমান্ডারের ডান পাজরে লেগে ঘটনাস্থালেই মারা যায়। পরে সে অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়।
এদিকে ঘটনার পর থেকে সেনা-পুলিশযৌথ অভিযান চালায়। গত শনিবার সকালে জেলা পুর্লিশ সুপার মো. মজিদ আলী বিপিএম এবং জেলা আনসার ও ভিডিপি’র উপ-পরিচালক আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সকাল ১১টায় কবাখালী ইউনিয়নের আলী নগর এলাকার আমির আলীর পরিত্যাক্ত ঘর থেকে অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে পালিয়ে যাওয়া আনসার মো.রফিকুল ইসলামকে বিকাল সাড়ে তিনটায় রাঙ্গামাটি’র লংগদু এবং দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী চৌধুরী পাড়া এলাকা থেকে এক ইউপিডিএফ নেতার বাড়ি থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক আনসার সদস্য মো. রফিকুল ইসলাম জানান, তিনি রাতভর চৌধুরী পোষ্ট্রে পাশেই ছিলেন। পরে পায়ে হেটে উপজেলার মাইনী নদীতে আসেন। পরে পানিতে বাঁশের চালি ভাসিয়ে দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী চৌধুরী পাড়ায় পৌছেন।
নিহত নায়েক মো. আমির হোসেন(৬০) এর ছেলে মো. ফরিদ বাদী হয়ে গত শুক্রবার রাতে আনসার সদস্য মো. রফিকুল ইসলাম(৪০)কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে পুলিশ বাদী হয়ে রফিকুল ইসলামের নামে আরেকটি অস্ত্র মামলা দায়ের করেন।
এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে সেনা-পুলিশ যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিকেলে চৌধুরী পাড়া এলাকায় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনসার সদস্য রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ করে। সূএ : সিএইচটি টাইমস
Ctgbarta24.com 24 hours Online News Paper