শনিবার, ০৩ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম প্রতিবেদক ঃ
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই মন্ত্রীসভার একজন মন্ত্রীর বিরুদ্ধে রায় প্রদান করতে পেরেছে। কাজেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া বলেছেন, বিচার বিভাগ নাকি স্বাধীন নয়। এজন্য বিচার বিভাগে গিয়ে কোনো বিচার পাওয়া যায় না। পৃথিবীর এমন কয়টি দেশ আছে? যেখানে মন্ত্রিপরিষদের সদস্যের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত রায় প্রদান করেন।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্যের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত রায় প্রদান করেছেন। এতেও কি বিচার বিভাগের স্বাধীনতা প্রমাণ হয় না? বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষমতায় থেকেই গ্রেফতার হয়েছেন।’
Ctgbarta24.com 24 hours Online News Paper