ব্রেকিং নিউজ

সাকিবের ‘ডাইন্সে’ শুক্রবার ইফতার করেন তামিম মুশফিকরা

শনিবার, ০৪ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম, স্পোর্টস ডেস্ক ঃ                                                                                                     mushfiqঅনুশীলন শেষে এবার দল বেঁধে ইফতার করলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব ডাইন্সে শুক্রবার ইফতার করেন তামিম মুশফিকরা।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টিম হোটেলে উঠে। তাই সব ক্রিকেটাররা এক সঙ্গে আছেন। আর এই সুযোগে সবাই এক সঙ্গে সাকিবের রেস্টুরেন্টে ইফতার পার্টি করেন।

ইফতারের পর ক্রিকেটাররা বেশ খোশগল্প ও আড্ডায় সময় পার করেন। রেস্টুরেন্টের কর্ণধার সাকিব আল হাসানসহ উপস্থিত ছিলেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা। এছাড়াও, ছিলেন টাইগার দলের কোচিং স্টাফরা।