জাতীয়,ctgbarta24.com
রোববার,৫ই জুলাই,২০১৫
আতিক মাসুদ: আগামীকাল সোমবার হেকে শুরু হচ্ছে ছিটমহলের জনগননা। ভারত ও বাংলাদেশ এর মোট ১৬২টি ছিট মহল এই জনগননা হবে।
আগামীকাল ৬ই জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত এই জরিপ চলবে। ২০১১ সালে সর্বশেষ ছিটমহলে জনগননা হই। দুই দেশের যৌথ প্রতিনিধি দল এই জরিপে অংশ নিবে।
ভারতের ভূখন্ডে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভূখন্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। ভারত ও বাংলাদেশের ৯২ জন প্রতিনিধি নিয়ে ৭৫টি যৌথ প্রতিনিধি দল এই জরিপ চালাবে। এর মধ্যে ভারতে ২৫টি এবং বাকি ৫০টি প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করবে।
এই জরিপের মাধ্যমে ২০১১ সালের পর কতজন শিশু জন্ম নিয়েছে কতজন মারা গিয়েছে তা জানা যাবে। ২০১১ সালের সর্বশেষ গননা অনুযায়ী, ভারতে থাকা বাংলাদেশ এর ছিটমহলে রয়েছে ১৪,২২১ জন বাংলাদেশী এবং বাংলাদেশের ভূখন্ডে থাকা ভারতের ১১১টি ছিটমহলে রয়েছে ৩৭,৩৬৯ জন ভারতীয় জনগন।
Ctgbarta24.com 24 hours Online News Paper