সোমবার, ০৬ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম ঃ
মানব পাচারে যাদেরকে সামনে দেখা যায় তাদের চেয়ে বড় অপরাধী, যারা পেছনে থেকে চক্রকে চালায়। আর এ বিষয়ে পুলিশের তদন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে “সাম্প্রতিক মানবপাচার পরিস্থিতি এবং সমস্যা উত্তরণে করণীয়” শীর্ষক এক সংলাপে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, আমাদের আইনগুলো খুব চিন্তা ভাবনা করে না নেয়ার কারণেই দুই এক মাসের মধ্যেই তা সংশোধনের প্রয়োজন পড়ে।
ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সংলাপে পররাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের ডিজি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপুমনি, মন্ত্রী পরিষদ সচিব, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছাড়াও সংসদ সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper