ব্রেকিং নিউজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

শুক্রবার, ১০ জুলাই ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম, স্পোর্টস ডেস্ক ঃ                                                                                            shakib_al_hasan_5দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও লেগ স্পিনার জুবায়ের হোসেন।

প্রথম ম্যাচে স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি আরাফাত সানি, রুবেল হোসেন ও এনামুল হকের।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে নেই অ্যারন ফাঙ্গিসো, ওয়েইন পার্নেল, মর্নে মরকেল ও রায়ান ম্যাকলার