ব্রেকিং নিউজ

চট্টগ্রামে তালিকাভুক্ত মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ

সোমবার, ১৩ জুলাই ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ঃ

ctg map picচট্টগ্রাম থেকে জাকারিয়া নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর চামড়ার গুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল, চামড়ার গুদাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এসময় জাকারিয়াকে আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে সে।

জাকারিয়ার বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় মানব পাচারের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।