শনিবার,১৫ আগস্ট,২০১৫
রাজনীতি,সিটিজিবার্তা২৪.কম
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,বঙ্গবন্ধুর পলাতক খুনিরা যেখানেই আত্বগোপনে থাকুক না কেন,তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
আজ মহান শোকদিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ জানান”জাতির জনকের খুনিরা যে দেশেই থাকুক, দেশে ফিরিয়ে এনে তাদের বিচার করা হবে। খুনিদের দেশে ফিরিয়ে আনা ও তাদের বিচারের মুখোমুখি করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”
আওয়ামীলীগের এই নেতা বলেন,দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, এই উন্নতির পথে যাতে কেউ বাধা হয়ে দাড়ারে না পারে এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
১৫ই আগস্টের মত কালো দিন যাতে স্বাধীন বাংলাদেশে আর না ঘটে তিনি আশাব্যক্ত করেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper