ব্রেকিং নিউজ

গুলিবিদ্ধ শিশু দুই-একদিনের মধ্যে ফিরে যাবে মাতৃকোলে

জাতীয়,ctgbarta24.com
বৃহস্পতিবার,১৩ আগস্ট,২০১৫

 

 

 

মাগুরায় যুবলীগের দুই গ্রুপের সংর্ঘষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে দুই-একদিনের মধ্যে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হবে। চিকিৎসকরা জানান দুই-একদিনের মধ্যেই শিশুটিকে তার মায়ের সাথে সাধারণ কেবিনে হস্তান্তর করা হবে।

গত ২৩শে জুলাই মাগুরাই যুবলীগের দু-গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ হন যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের স্ত্রী নাজমা খাতুন ও তার চাচা মমিন ভূঁইয়া। নাজমা খাতুনের সাথে গুলিবিদ্ধ হয় তার গর্ভে থাকা সন্তানও। ঘটনারদিন রাতেই স্থানীয় হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে গুলিবিদ্ধ শিশুটির জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা। উন্নত চিকিৎসার জন্য গঠন হয় মেডিকেল বোর্ড।

এ বিষয়ে চিকিৎসকরা বলেন,শিশুটিকে বৃহস্পতিবারের মধ্যে মায়ের কোলে তুলে দেওয়ার কথা ছিল।তবে আরো কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে,আশা করা যাচ্ছে আগামী ১৬ তারিখের মধ্যে শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারব আমরা।

শিশু সুরাইয়ার মা নাজমা খাতুন বলেন,আজ(বৃহস্পতিবার) সুরাইয়াকে আমার সঙ্গে দেওয়ার কথা ছিল,সেজন্য আলাদা বেডও প্রস্তুত করা হয়েছিল। তবে আজ আর তা হয়নি,আশা করি আর দু-একদিনের মধ্যে সুরাইয়া  আমার কোলে ফিরে আসবে। এইমূহুর্তে আমি নিজে গিয়ে ওকে দুধ পান করাচ্ছি। সে সরাসরি দুধ পান করছি। তার মধ্যে আপাতত কোনো শারিরীক সমস্যা দেখছি না।

এদিকে এই অমানবিক ঘটনার মূল অপরাধী আজিবর ও আলী কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

About admin