শিরোনাম

                                                                                

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক ১৯

সেন্টমার্টিন উপকূলের বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলার সহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড

সিটিজিবার্তা২৪ডটকম

 

 

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমার্টিন উপকূলের বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলার সহ  বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহারকারী দুই ট্রলারসহ ১৯ জনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ) বিকেল ৫ টার দিকে মুঠোফোনে সিটিজিবার্তা২৪ডটকম এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো.ডিকশন চৌধুরী।

কোস্ট গার্ড জানান, বিশেষ সুত্রে মায়ানমার থেকে ইয়াবার  একটি বড় চালান পাচারের সংবাদ পাওয়ার পর থেকে  বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিনের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের বিশেষ দল অবস্থান নেয়। এসময় সাগরে দুইটি মাছ ধরার ট্রলার দেখতে পেলে তাদের থামানোর সংকেত দেন। তারা কোস্ট গার্ডের অবস্থান দেখে পালানো চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে ট্রলার দুইটিসহ ১৯ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট মো.ডিকশন চৌধুরী আরো জানান, ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার বড় ব্যাগ পাওয়া যায়। তবে ব্যাগে কি পরিমাণ ইয়াবা রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি কারণ এখনো আটক ইয়াবাগুলো গণনা করা হয়নি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বিএনপির ২০০ নেতা ঢাকায়, দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আওয়ামী লীগ!... চট্টগ্রামের রাজনীতি বুধবার, ২৩ মার্চ ২০১৬   ০১:১৭ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম আওয়ামীলীগ-বিএনপি চট্টগ্রাম : গতো এক মাস ধরে নগরীর সব ধরনের রাজন...
মেয়র নাছিরকে কর না বাড়াতে বলেছেন মহিউদ্দিন... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম : নগরীর জনসাধারণের সুবিধা বৃদ্ধি না করে কর না বাড়ানোর জন্য সিটি মেয়র আ জ ম ন...
আওয়ামীলীগ ৭৫, স্বতন্ত্র ১৬, বিএনপি ৯ প্রথম ধাপে দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাত সোয়া ১০টা পর্যন্ত সিটিজিবার্তার কাছে ১০০ ইউপির ফলাফল এসে পৌঁছেছে। যা...
ঈশানা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  বিনোদন ডেস্ক : মানহানির মামলায় লাক্স তারকা মৌনিতা খান ঈশানা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদ...
টেকনাফে এগিয়ে বিএনপি, সেন্টমার্টিনে আ’লীগ বিদ্রোহী প্রার্থী নুর আহমদ, সাবরাংয়ে আ’লীগ ব... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম: টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ৩ ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রাপ্ত  ফলাফলে বিএনপ...



Leave a Reply