শিরোনাম

                                                                                

দীঘিনালায় ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

দীঘিনালায় ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম

খাগড়াছড়ি ম্যাপ

মাইনুদ্দিন : খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ইয়াবা পাচারের সময় একজনকে আটক করা করেছে। এ সময় তার সাথে থাকা একশত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মধ্যম পাড়া গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে আহমদ আলী (৩৫)।

পুলিশ জানায়, আটক আহমদ আলী বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বাঘাইছড়ি যাচ্ছিল। দীঘিনালা সেনা জোন অতিক্রম করার সময় গতিরোধ করার জন্য সিগন্যাল দিলে সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ সময় দেহ তল্লাশি করে তার ব্যবহৃত মোটরসাইকেলের হেলমেটের ভেতরে থাকা একশত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটক আহমদ আলী জানান, সে একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। এক হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো বাঘাইছড়ি পৌছে দেয়ার দায়িত্ব ছিল তার।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে|

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আপনি ইয়াবার টাকায় এমপি , আমি শ্রম ও মেধা দিয়ে ছাত্রলীগ সভাপতি... বুধবার, ২৩ মার্চ ২০১৬  ০৩:২৩ ঘন্টা আপনি ইয়াবার টাকায় এমপি , আমি শ্রম ও মেধা দিয়ে ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয় এর ফেসবুক স্ট্যাটিস্টির স্কী...
টেকনাফ বাহারছড়া ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী জয়ী... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফ : টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী মৌঃ আজিজ উদ্দীন নৌকা প্রতীকে ৬...
সাবরাংয়ে নির্বাচনী সহিংসতায় নূর হোসেনের ছোট ভাই নিহত... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী নূর হোসেনের ছোট ভাই নির্বা...
কুতুবদিয়ায় বিএনপি ৩ , আওয়ামী লীগ ২ ও জামায়াত স্বতন্ত্র ১... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ কক্সবাজার:  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুতুবদিয়ায় বিএনপির ৩ জন, আওয়ামী লীগের ২ জন ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্...
মহেশখালীতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী জয়ী... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী মাষ্টার মোহাম...



Leave a Reply