বৃহস্পতিবার,২৫ ফেব্রুয়ারি,২০১৬
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রামঃ সদ্য শেষ হওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশি যুবাদের পারফরমেন্স ছিল অসাধারন। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপারলীগের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল যুবা টাইগাররা। তবে সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে থেকে কাপ জয়ের সপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের।
বাংলাদেশ যুবাদের এই অসাধারণ সাফল্যে অন্য সবার মত অবদান ছিল দুই ক্রিকেটার মোঃসাইফুদ্দীন এবং মেহেদি হাসান রানার। এই অবদানের জন্য এই দুই টাইগার যুবাদের সংবর্ধনা দিয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমী।
গতোকাল বুধবার সন্ধ্যায় নগরীর জামালখানে অভিজাত “দাম ফুক” রোস্তারায় এক অনুষ্ঠানে সাইফুদ্দীন ও রানা কে ব্রাদার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। ব্রাদার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে সাইফুদ্দীন ও রানাকে ক্রেস্ট প্রদান করেন বিভাগীয় কোচ মুমিনুুল হক।

