শিরোনাম

                                                                                

টেকনাফের সাবরাং ‘ট্যুরিজম পার্ক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফের সাবরাং ‘ট্যুরিজম পার্ক’ ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় টেকনাফ সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোনের উদ্বোধন শুভ উদ্বোধন করলেন তিনি ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,পর্যটন শিল্পের বিকাশ ও আর্থ সামাজিক উন্নয়নে তাঁর সরকার কাজ করতে বদ্ধ পরিকর ।

কি থাকছে  টেকনাফ সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোনে ঃ –

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে একটি পর্যটন অঞ্চল তৈরি করা হচ্ছে কক্সবাজারের সাবরাং ট্যুরিজমের ১ হাজার ১৬৫ একর জমির উপর। এতে চাষযোগ্য ৯১.৬৮ একর, খাস ৯৩৭.৪৬ একর ও বিচ ১৩৫.৭১ একর। এছাড়া অপর অর্থনৈতিক অঞ্চল নাফনদীর বুকে জেগে উঠা জালিয়ার দ্বীপে ২৭১.৯৩ একর জমি রয়েছে।

এতে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানা গেছে। দেশের পর্যটন শিল্পের প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সীমান্ত উপজেলা টেকনাফে তা বাস্তবায়ন করা হচেছ। এ সাবরাং ট্যুরিজম পার্কে একাধিক আন্তর্জাতিক মানের হোটেল, কটেজ, বিচ ভিলা, ওয়াটার ভিলা, নাইট ক্লাব, কার পার্কিং, সুইমিংপুল, কনভেনশন হল, বার, অডিটোরিয়াম, অ্যামিউজমেন্ট পার্ক, ক্রাফট মার্কেট, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন পর্যটন সুবিধা থাকবে বলে জানা যায় ।

এ সময় উখিয়া – টেকনাফের সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদির নেতৃতে হাজার হাজার মানুষ এক্সক্লুসিভ ট্যুরিজম জোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টেকনাফ ও কক্সবাজারের সরকার দলীয় সকল স্তরের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

স্বাধীনতাকামী মানুষের রক্তেভেজা ২৫শে মার্চ... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ইতিহাসের বর্বরতম গণহত্যার ভয়াল স্মৃতির কালরাত আজ। নির্মম এক হত্যাযজ্ঞের মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের এই দ...
বিশ্বের প্রতিপত্তিশালী শীর্ষ ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রীর স্থান... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ : যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রতিপত্তিশালী শীর্ষ ব্যক্তিদের তালিকায় স্থা...
জনসেবায় অবদান রাখায় স্বাধীনতা পদক পেল বাংলাদেশ নৌ-বাহিনী... বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : জনসেবায় অবদান রাখায় স্বাধীনতা পদক পেল বাংলাদেশ নৌ-বাহিনী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতি...
কক্সবাজার থেকে ভারতের আগরতলায় ১০ জিবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট রপ্তানি... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশ...
যার যার ধর্ম সে সে পালন করবে : প্রধানমন্ত্রী... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ : প্রধানমন্ত্রী আলেম সমাজের উদ্দেশ্যে বলেন, ‘আমার কষ্ট হয় কখনো কখনো জঙ্গিবাদ নাম নিয়ে যখন...



Leave a Reply