শিরোনাম

                                                                                

সালমানের ‘সুলতান’ ছবিতে আইটেম গানে আনুশকা

শনিবার, ৫ মার্চ, ২০১৬

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

সালমানের 'সুলতান' ছবিতে আইটেম গানে আনুশকা
চট্টগ্রাম : গত বছরের শেষ দিকে সুপারস্টার অভিনেতা সালমান খানের সঙ্গে একই ছবিতে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়ে চমকে দিয়ে ছিলেন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী আনুশকা শর্মা। আর এবার আরো একটি চমকপ্রদ খবর নিয়ে এলেন আনুশকা!

গত বছরের মাঝামাঝি থেকেই শোনা যাচ্ছিল নতুন ছবি ‘সুলতান’ নিয়ে আসছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। গত ডিসেম্বরে শুটিংয়ও হয়েছে একপ্রস্ত। অথচ সিনেমার শুটিং শুরু হয়ে গেলেও তখন পর্যন্ত সুলতানের নায়িকা কে হতে চলেছেন তা জানা ছিল না স্বয়ং নির্মাতারও। কিন্তু গেল মাসে হঠাৎ করেই সুলতানের নায়িকা হয়ে আসলেন আনুশকা শর্মা! আর এরইমধ্যে ‘সুলতান’-এ সালমানের সঙ্গী হতে শারীরিক কসরতও সেড়ে নিয়েছেন তিনি। আর এই ছবিতে প্রথমবার কোনো আইটেম গানেও পারফর্ম করছেন আনুশকা!

জনপ্রিয় র‌্যাপার বাদশার সুর সঙ্গীতে একটি পার্টি অ্যানথেমে পারফর্ম করবেন সালামান খান ও আনুশকা শর্মা। গানটির শিরোনাম ‘বেবিকো বস্ পছন্দ হ্যায়’। এর আগে আনুশকা শর্মাকে কোনো আইটেম নাম্বারে দেখা না গেলেও সবাইকে চমক দেখাতেই ‘সুলতান’-এ অন্তর্ভূক্ত করা হয়েছে তাকে।

এরইমধ্যে আইটেম গানে পারফর্ম করতে নাকি রিহার্সেলও শুরু হয়েছে। বিশাল আয়োজনের মধ্য দিয়ে নির্মাতা এই আইটেম গানটি শুট করতে চান বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। কারণ এই আইটেম সংকে ছবির অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে ভাবছেন নির্মাতা আলি আব্বাস।

উল্লেখ্য, আদিত্য চোপড়ার প্রযোজনায় সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। এতে একজন কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সালমানকে। আসছে ঈদে শাহরুখ খানের আলোচিত ছবি ‘রইস’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগ্ন আর হবোনা : এমিলি ব্লান্ট বিনোদন ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ এমিলি-ব্লান্ট হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট ক্যামেরার সামনে আর নগ্ন হবেন না। সম্...
সংবাদ পড়ার সময় কাপড় খুলে গেলো পাঠিকার শনিবার, ১৯ মার্চ ২০১৬ বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম একটি টিভি চ্যানেলে আবহাওয়া সংক্রান্ত সরাসরি খবর পড়ছিলেন সংবাদ পাঠিকা রোক্সানা ভ্যানসি...
ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়া ছবি সম্পর্কে যা বল্লেন শফিক তুহিন... শুক্রবার, ১৮ মার্চ ২০১৬  ০১:২৫ ঘন্টা বিনোদন ডেস্ক, সিটিজিবর্তা২৪ডটকম আনন্দবাজারে প্রকাশিত শফিক তুহিনের এ ছবিটি নিয়েই বিতর্ক ছড়িয়ে পড়েছে। ছবি : ...
এখন অনলাইনে পাওয়া যাবে সিনেমার টিকেট বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬ ১৮:০০ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম, বিনোদন ডেস্ক : এখন অনলাইনেই টিকিট কেটে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র দেখতে প...
সানি লিওনের সঙ্গে আইটেম গানে শাহরুখ খান... বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম শাহরুখ খান ও সানি লিওন বিনোদন ডেস্ক : নানান রকমের সমালোচনা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা ঠিকই তৈ...



Leave a Reply