শিরোনাম

                                                                                

‘ইস্ট ডেল্টাকে’ ৭ উইকেটে হারিয়ে ‘প্রিমিয়ারের’ দারুণ সূচনা

‘দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০’ ২০১৬

রোববার, ৬ মার্চ, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

'ইস্ট ডেল্টাকে' ৭ উইকেটে হারিয়ে 'প্রিমিয়ারের' দারুণ সূচনা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল

খেলা ডেস্ক : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাপক উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া ‘দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট’ এর দ্বিতীয় আসরের আজকের প্রথম খেলায়  ৭ উইকেটে জয় পেয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়|

'ইস্ট ডেল্টাকে' ৭ উইকেটে হারিয়ে 'প্রিমিয়ারের' দারুণ সূচনা

আজকের ম্যাচের টসের দৃশ্য

আজ রোববার (৬ মার্চ) সকাল ৯:৩০ মিনিটে সাগরিকায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সির্ধান্ত নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অধিনায়ক পংকজ বিশ্বাস প্রতিপক্ষ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়|

প্রিমিয়ারের সানিফ এর বিধ্বংসী নিয়ন্ত্রিত বোলিংয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়| সানিফ একাই ইস্ট ডেল্টার ৪ ব্যাটসমেনকে তার উইকেটের শিকারে পরিণত করেন ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচার বিনিময়ে| ফাহাদ, রানা, সাগর উভয়ে একটি করে উইকেট পেয়েছেন|

জয়ের জন্য ৯৪ রান তাড়া করতে নেমে ফরহানের ২৬ বলে ২৮ রান, মোয়াজ্জেম এর ৩৮ বলে ২৫ রান এবং অধিনায়ক পংকজের ১২ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে সহজেই তের ওভার পাঁচ বল খেলে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল|

'ইস্ট ডেল্টাকে' ৭ উইকেটে হারিয়ে 'প্রিমিয়ারের' দারুণ সূচনা

ম্যান অব দ্যা ম্যাচ তানভীর আহম্মেদ সানিফ

টুর্নামেন্টের প্রথম খেলায় ৭ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ৪ উইকেট সংগ্রহ করায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালের তানভীর আহম্মেদ সানিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়|

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

এসে দেখি, ছেলের লাশ… আজিম অনন, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ বুকফাটা কান্না আদরের এমবিএ পড়ুয়া সন্তান সোহেলকে হারিয়ে পাগলপ্রায় এ হতভাগা পিতা চ...
নগরীতে নকল ভ্যাক্সিনসহ আটক ১ বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার তিন পোলের মাথা এলাকায় একটি ভাসমান ক্যাম্প থেকে ২৫টি নকল ঘরে বানানো হেপ...
সীতাকুন্ড বিএনপি নেতা কামাল উদ্দিনের প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : সীতাকুন্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেত...
ছাত্রলীগ নেতা সোহেল খুনে জড়িতদের আশ্রয়দাতাদেরকেও ছাড় দেয়া হবেনা : আজম নাছির... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ ছাত্রলীগ নেতা সোহেলের মরদেহ দেখতে চমেক হাসপাতালে আসেন মেয়র আজম নাছির উদ্দীন চট্টগ্রাম : নগর ...
ছাত্রলীগ নেতা সোহেল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন মহিউদ্দিন চৌধুরী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্...



Leave a Reply