কম্পিউটারের কাছে হেরে গেলো মানুষ

শনিবার, ১২ মার্চ ২০১৬ ১৯:১৪ ঘন্টা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

কম্পিউটারের কাছে হেরে গেলো মানুষ

কম্পিউটারের কৃত্তিম বুদ্ধির কাছে হেরে গেলো মানুষের বুদ্ধিমত্তা

চট্টগ্রাম : কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে গেলো মানুষের বৃদ্ধিমত্তা। টানা তিনবার ঘটলো একই ঘটনা। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটার আলফাগোর কাছে হেরে গেলে বিশ্ব গো চ্যাম্পিয়ন লি সে-ডল।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলা পাঁচ ম্যাচ সিরিজের প্রতিযোগিতাটি ৩-০ তে জিতে নিল গুগলের আলফাগো। এর আগে গত বুধবার প্রথমবার ও বৃহস্পতিবার দ্বিতীয়বার আলফাগোর কাছে পরাজিত হন লি।

কম্পিউটারের কাছে এই হারকে সহজভাবে নিতে পারেননি লি। সে কিছুটা হতাশায় ভেগ্নে পড়েন। বলেন, ‘আমি এমন চাপে আগে কখনো পড়িনি। খেলা চলাকালীন সময়ে সেই চাপ থেকে বের হয়ে আসতে পারিনি। ১৭৬ চাল দিতে গিয়ে আমি হেরে যাই।

এর আগে প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় খেলায় গুগলের আলফাগোর কাছে হেরে যান লি। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর লি এর ভাষ্য, আলফাগোর বুদ্ধিমত্তা সম্পর্কে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। প্রথম ম্যাচে খেলার শুরুতে আমি একটি ভুল করেছিলাম। যেটি থেকে শেষ পর্যন্ত আর বের হয়ে আসতে পারি নি।

এই ঘটনাকে কম্পিউটার বিজ্ঞানীরা নতুন ভাবে দেখছেন। তারা ভাবছেন মানুষের সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে কোনো অংশে যেনো কম নয়। হয়তো এক সময় এই কম্পউটারই মানুষের প্রতিপক্ষ হয়ে উঠবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দ্বিগুণ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২০:১৫ ঘন্টা চট্টগ্রাম : এন্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের উপর সদ্য এ...
পরিচয় গোপন রেখেই গ্রাহকদের সাথে দাঁড়িয়ে সিম রি-রেজিস্ট্রেশন করলেন তারানা হালিম... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজের ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি তার দুইটি সিম বায়ো...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত...
সোহাগী ক্ষমা করে দিস আমাদের…..! তনু হত্যার প্রতিবাদে ফেসবুকে ঝড় উঠেছে সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোহাগী জাহান তনু (১৯) মৃতদেহ কুমিল্লা: কুমিল্লা ক...



Leave a Reply