রবিবার, ১৩ মার্চ,২০১৬
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রামঃ বিসিবি’র ত্বত্তাবধানে পেসারদের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক রবির সহযোগীতায় ‘রবি পেসার হান্ট’ এ সেরা দশে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের তরুণ মুজিবুর রহমান।
গত ১৭ জানুয়ারি পেসার হান্টের বাছেই কর্যক্রম শুরু হয়। সারাদেশ থেকে প্রথমধাপে শতাধিক বোলার কে বাছাই করে নির্বাচকরা, যেখানে ছিলেন মুজিব ও। বর্তমানে পেসার হান্ট বাছাই কার্যক্রমের শেষধাপ চলছে। শতাধিক বোলার থেকে বাছাই হয়ে বর্তমানে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। অসাধারণ বোলিং পারফমেন্সে দরুুন সেরা দশ বোলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছেন চট্টগ্রামের এই বোলার। পেসার হান্টে এই পেসারের এ পর্যন্ত সর্বোচ্চ গতি ১৩০ কি.মি প্রতি ঘন্টায়।
মুজিবুর রহমান বর্তমানে চট্টগ্রামের সাউর্দান বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় রয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রামের ব্রাদার্স ক্রিকেট একাডেমীতে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষনও নিচ্ছেন।

