গুগলের ক্লাউড সুবিধা নিবে অ্যাপল

বৃহস্পতিবার,  ১৭ মার্চ ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

গুগলের ক্লাউড সুবিধা নিবে অ্যাপল

চট্টগ্রাম : আমরা অনেক সময়ে পিসিতে গুরুত্বপূর্ণ অনেক ফাইল জমা রাখি। যদি পিসি কোনভাবে নষ্ট হয়ে গেলে অথবা হার্ডডিস্ক ক্রাশ করলে সমস্ত ফাইল নষ্ট হয়ে যায়। ওই ফাইলগুলো ইন্টারনেটে নিজস্ব কোন স্পেসে রাখলে তা হারিয়ে যাওয়ার ভয় থাকে না। ইন্টারনেটে ফাইল রাখার স্পেসকে ক্লাউড বলে।

গুগল অনেক আগে থেকেই ক্লাউড স্টোরেজ সুবিধা দিয়ে আসছে। ফেব্রুয়ারিতে গুগল ক্লাউড প্লাটফর্মের প্রধান গ্রাহক হিসেবে যোগ হচ্ছে অ্যাপল।

ফিন্যান্সিয়্যাল টাইমস এবং সিআরএনের তথ্য মতে অ্যাপল একটি মাল্টি মিলিয়ন ডলারের চুক্তি করতে আগ্রহী গুগলের সাথে যেখানে অন্যান্য ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানদের বাদ দিয়ে অ্যাপলকে বেশি ক্লাউড স্টোরেজ দেয়া হবে।

বর্তমানে গুগলের ক্লাউড স্পেস ব্যবহার করছে অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট আজুর এবং মাইক্রোসফটের নিজস্ব ডাটা সেন্টার।

যদিও কোন প্রতিষ্ঠান এই চুক্তির ব্যাপারে এখনও কোন নিশ্চিত তথ্য দেয় নি তবে সিআরএনের সূত্রের তথ্য অনুসারে এই চুক্তি হতে পারে ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ডলারের মধ্যে। গুগল দৃশ্যত হাই প্রোফাইলের কাস্টমারদের এক্ষেত্রে অগ্রগামী রাখছে। অ্যামাজন এবং মাইক্রোসফটকে হাতে রাখার জন্য এটি একটি উত্তম পদক্ষেপ।

আমির ইফরাতি নামের একজন গুগল কর্মকর্তা বলেন, ‘এটা সত্যি যে @iCloud পরিচালিত হয়  @googlecloud দিয়ে। কিন্তু এটি হতে আরও একবছর লাগবে এবং এটি গুগলের জন্য লাভজনক কোন প্রজেক্ট নয়।’

এই বিজয় অ্যালফাবেট প্রপার্টির স্বল্প সময়ের জন্য। আইফোন নির্মাতারা তাদের ডাটা সেন্টার বৃদ্ধির জন্য পরিকল্পনা করছেন এবং নতুন একটি তৈরির চিন্তাও করছেন। যা তৈরি হয়ে গেলে নিজস্ব সেন্টার থেকেই পরিচালিত হবে ক্লাউড ভিত্তিক সেবা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দ্বিগুণ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২০:১৫ ঘন্টা চট্টগ্রাম : এন্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের উপর সদ্য এ...
পরিচয় গোপন রেখেই গ্রাহকদের সাথে দাঁড়িয়ে সিম রি-রেজিস্ট্রেশন করলেন তারানা হালিম... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজের ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি তার দুইটি সিম বায়ো...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত...
সোহাগী ক্ষমা করে দিস আমাদের…..! তনু হত্যার প্রতিবাদে ফেসবুকে ঝড় উঠেছে সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোহাগী জাহান তনু (১৯) মৃতদেহ কুমিল্লা: কুমিল্লা ক...



Leave a Reply