পুরুষত্বহীনতার কারণ হতে পারে ধূমপান

শুক্রবার, ১৮ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

imageলাইফ স্টাইল ডেস্ক : স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও অনেকেই ধূমপান করেন। এটি আপনাকে নীরবে হত্যা করবে। যে ছয় কারণে ধূমপান করবেন না।
ধূমপান ক্যান্সার ঘটায়
ধূমপানের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটি ক্যান্সারের মতো মরণঘাতী রোগের সৃষ্টি করে। ফুসফুস, অন্ত্র, ওভারিন ও মুখের ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। এর খারাপ দিক থেকে বাঁচার কোনো উপায় নেই। একটাই পথ হতে পারে দ্রুত ধূমপান ছেড়ে দিন।
শ্বাসযন্ত্রের রোগ
এক গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। যাদের হাঁপানি আছে তাদের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে ছোট-বড় সবাইকেই এর খারাপ দিক সম্পর্কে জানতে হবে।
হার্টের সমস্যা
সিগারেটের নিকোটিন, কার্বন ও মনোক্সাইড নীরবে আপনাকে মৃত্যুর দিকে ঢেলে নিয়ে যায়। যারা প্রতিদিন ধূমপান করেন তাদের অবশ্যই বিষয়টি জানা প্রয়োজন।
খাবার স্বাদ ও ঘ্রাণ হারিয়ে যায়
ধূমপায়ীরা সহজেই খাওয়ার স্বাদ ও ঘ্রাণ হারিয়ে ফেলেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ধূমপায়ীরা বুঝতে পারছেন না কেন তাদের এ অবস্থা হচ্ছে। তাই ঝোঁকের বশেও ধূমপান করবেন না।
পুরুষত্বহীনতা ঘটায় ধূমপান
হ্যাঁ, আপনি যা শুনছেন তাই সত্যি। এটা শরীরের ওপর খুবই খারাপ প্রভাব ফেলে। পুরুষত্বহীনতার কারণ হতে পারে ধূমপান।
টাকার অপচয়
আপনি কি কখনো ভেবে দেখেছেন এক প্যাকেট সিগারেটের জন্য আপনাকে প্রতিদিন কত টাকা খরচ করতে হচ্ছে? যদি আপনার অনেক টাকা থাকে তবে ব্যক্তিগতভাবে আপনি এটি খরচ করতে পারেন। তবে মাথায় রাখবেন এটি আপনাকে নীরবে মৃত্যুর দিকে ঢেলে নিয়ে যাচ্ছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কমলার স্বাস্থ্যপ্রদ গুনাবলি চিকিৎসা ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৩-৩১ বৃহস্পতিবার ০৫:২৬ ঘন্টা কমলা কমলা স্বাদে টক বা মিষ্টি। এটি সাধারণত শীতকালীন ফল ...
ময়মনসিংহে যু্বকের পেটে অস্ত্রোপচার করে ১৯টি টুথব্রাশ উদ্ধার... বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : বাংলাদেশের ময়মনসিংহের চিকিৎসকেরা বলছেন, তারা এক যুবকের পেটে অস্ত্রোপচার করে বহুসংখ্যক টুথব্রাশসহ ন...
চট্টগ্রাম জিকা ভাইরাস ঝুঁকিতে সোমবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত চট্টগ্রামে প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভা...
অনিদ্রায় বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা... শনিবার, ১৯ মার্চ ২০১৬  ২০:৩৫ ঘন্টা সিনিয়র করেসপনডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম অনিদ্রা চিকিৎসা বার্তা ডেস্ক : সারা রাত না ঘুমিয়ে যারা জেগে থাকার ...
পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি তৈরি বুধবার, ১৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চিকিৎসা ডেস্ক : পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি তৈরিতে সাফল্যের খুব কাছাকাছি পৌঁছেছেন বিজ্ঞানীরা। নিরাপ...



Leave a Reply