টেকনাফে আ’লীগের এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর অবরুদ্ধ

ctgbarta24.com
Share

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬  ২২:৩০ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

টেকনাফে এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর অবরুদ্ধ

টেকনাফ : আসন্ন ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিতব্যের দাবীতে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি (এমপি) ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে অবরুদ্ধ করেছে সাবরাং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর অবরুদ্ধ

এমপি আবদুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে সাবরাং সিকদার পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, সাবরাং ইউনিয়ন আ’লীগের আয়োজনে নব নির্বাচিত জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের গাড়ী সাবরাং সিকদারপাড়া বাজারে পৌঁছলে স্থানীয় জনসাধারণকে সড়ক অবরুদ্ধ করে সড়কের উপরে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

টেকনাফে এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর অবরুদ্ধ

সাবরাং সিকদার পাড়া বাজারে এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফরকে অবরুদ্ধ করে শত শত স্থানীয় জনসাধারণ বিক্ষোভ প্রদর্শন করছেন।

স্থানীয়দের কাছে বিক্ষোভ এবং অবরুদ্ধের কারণ জানতে চাইলে তারা বলেন,  উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি  ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদকে আমাদের জনসাধারণকে অত্রস্থানে কথা দিয়ে যেতে হবে আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। যে কোন প্রার্থী ১ ভোট পেয়েও চেয়ারম্যান মেম্বার হবে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কথিপয় প্রার্থী যে মিথ্যা গুজব রটাচ্ছেন যার ফলে ভোটারদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে তা বন্ধ করতে হবে, নিজের ভোট নিজে দেয়া ও যাকে ইচ্ছা তাকে দেয়ার অধিকার খর্ব করা হলে আজ আমরা রাজপথ ছেড়ে যাবোনা।

প্রয়োজনে আপনারা আমাদের শরীরের উপর দিয়ে দামি গাড়ি চালিয়ে চলে যেতে পারবেন, জীবন্ত কবর দিতে পারবেন কিন্তু আমরা সুুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচনের দাবী আদায়ের আন্দোলন থেকে এক বিন্দু চুল পরিমাণ পিছু হটবোনা।

এ ব্যপারে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ বলেন, আমি ও এমপি সাহেব জনগণের দাবী মেনে নিয়েছি। আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে যতাযত যে সকল সহযোগিতা ও পরিকল্পনার প্রয়োজনে প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সবকিছু বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাত সাড়ে ৯ টা পর্যন্ত তাঁরা সাবরাং সিকদার পাড়া বাজারে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়। এসময় আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা সাথে ছিলেন বলে জানা যায়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

যে কারণে ষড়যন্ত্রের শিকার রনি নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পা...
রনির পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্প...
ছাদ থেকে পড়ে হাইওয়ে পুলিশের ডিআইজি’র স্ত্রীর মৃত্যু... সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ডেস্ক সংবাদ : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে হাইওয়ে পুলিশের ডিআইজির স্ত্রী মারা গেছেন...
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ কক্সবাজার : টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজ...
সাতক্ষীরায় বাস চাপায় মা-মেয়ে নিহত জাভিদ হাসান, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।...



২ thoughts on “টেকনাফে আ’লীগের এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর অবরুদ্ধ

Leave a Reply