এমপি বদি নিজে অবরুদ্ধের নাটক করেছে

শনিবার, ১৯ মার্চ ২০১৬ ১৭:৫৫ ঘন্টা

সিটিজিবার্তা২৪ডটকম 

এমপি বদি নিজে অবরুদ্ধের নাটক করেছে

কক্সবাজার : এমপি বদি টেকনাফে নিজের এলাকায় অবরুদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চলছে নানা রাজনৈতিক অনুসন্ধানী বিশ্লেষণ। সাংগঠনিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে সত্যিকারেই কি অবরুদ্ধ হয়েছিলেন নাকি স্বেচ্ছায় অবরোধের নাটক সাজিয়েছিলেন কারো ব্যাক্তি স্বার্থের চরিতার্থ করার জন্য।

জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দরা ইতোমধ্যে বিশেষ সূত্র থেকে এই বিষয়ে তদন্ত করছেন বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

এমপি বদির অবরোধের বিষয়ে জেলা আওয়ামীলীগের গভীরভাবে তদন্তের কারণ হিসেবে জানা যায়,  গতো বৃহস্পতিবার (১৭ মার্চ) সাবরাং ইউনিয়ন আ’লীগের আয়োজনে নয়াপাড়া স্কুল মাঠে নব নির্বাচিত কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তাফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের গণ সংবর্ধনা অনুষ্ঠান।

স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার নেতৃবৃন্দদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা কোন বাধা বিপত্তি ছাড়াই নয়াপাড়ার সংবর্ধনা স্থানে পৌছে সভা শেষ করে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সম্মূখে আরেকটি সংবর্ধনা সভা শেষ করতে পারলেন কিন্তু আবদুর রহমান বদি টেকনাফ থেকে নয়াপাড়া যাওয়ার পথে সাবরাং এ শত শত নেতা-কর্মীদের টানা ৫ঘন্টা অবরোধের মুখে পড়েন। এতে সংশ্লিষ্ট সকলের মনে রহস্যময় প্রশ্ন জাগতে শুরু করে।

এ ব্যাপারে জানা যায়, যারা এই অবরোধে অংশ নেন তারা টেকনাফ যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুর হোসেনের সমর্থক। তারাই মুলত আব্দুর রহমান বদিকে ৫ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখেন। পরে সাবরাং নয়াপাড়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। অর্থ্যাৎ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বদি অংশ গ্রহন করতে পারেননি এবং নৌকার প্রার্থী সোনা আলীর পক্ষে ভোটের আবেদন করতে হয়নি ।

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আবদুর রহমান বদিকে ফোন করেন। তখন তিনি টেকনাফে অবস্থান করছেন বলে তাকে মুঠোফোনে জানান। পরে টেকনাফে পৌঁছে মুজিবুর রহমান বদির সাথে সাক্ষাত করলে তিনি তাকে সভাস্থানের পথে রওনা হওয়ার কথা বলে তিনি তাদের পিছু পিছু আসছেন বলে জানিয়ে তাদেরকে উক্ত সংবর্ধনা স্থানে পাঠিয়ে দেন। সভাপতি ও সাধারণ সম্পাদক সাবরাং পৌঁছালে এবি ছিদ্দিক খোকনের ফোন আসে বিদ্রোহী প্রার্থী নুর হোছাইনের। তখন থেকে এমপি বদিও অবরোধ নাটকের আভাস পায় জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা।

“জেলা আওয়ামীলীগ সভাপতি সাধারণ সম্পাদককে অবরোধ করেননি সাবরাং এর মানুষ। প্রতিদিন যিনি যাওয়া আসা করেন সেই এমপি আবদুর রহমান বদিকেই অবরোধ করে রাখেন তারা।”

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, আব্দুর রহমান বদি সংম্বর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার জন্যই মুলত অবরোধ নাটকটি করেছেন।

তিনি বলেন, এমপি বদি নৌকার প্রতীকের বিরুদ্ধে কাজ করছেন। তিনি সরাসরি দল এবং সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সির্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা বলেন, এমপি বদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি প্রমানিত। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার কথাও জানান জেলা সভাপতি।

এর আগে সাংসদ আব্দুর রহমান বদিকে কক্সবাজার জেলায় অবাঞ্চিত করার হুমকি দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

তারা বলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি সীমান্ত এলাকার সাংসদ হওয়ায় বিভিন্ন সময় আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। দূর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে আওয়ামীলীগ সরকারের আমলেই তিনি জেল কেটেছেন। এছাড়াও ইয়াবা ও মানব পাচারের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে বিতর্কিত এই সাংসদের বিরুদ্ধে।

গতো বৃহস্পতিবার (১৭ই মার্চ) কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ এক ফেইসবুক স্ট্যাটাসে ‘হাইব্রীড’ আওয়ামীলীগ উল্লেখ করে এমপি বদিকে ছাত্রলীগের যেকোন অনুষ্ঠান থেকে অবাঞ্চিত ঘোষণা করেন।

পরে সাধারণ সম্পাদকের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে এমপি বদিকে লাল কার্ড দেখিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

কিন্তু কেনো ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন কঠোর সিদ্ধান্ত। ফেইসবুক স্ট্যাটাসে ছাত্রলীগের সাথে যোগাযোগ না রাখার কথা উল্লেখ করা হলেও ইশতিয়াক আহমেদ জয় ও ইমরুল হাসান রাশেদের সাথে কথা বলে জানা যায় ভয়ঙ্কর তথ্য।

তাঁরা ভবিষ্যতে এমপি বদিকে পুরো কক্সবাজার থেকে অবাঞ্চিত করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানান প্রতিবেদককে।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, এমপি বদি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে কোন রকম যোগাযোগ রক্ষা করেন না। দলীয় কর্মীরা অন্য দুই সাংসদকে কাছে পেলেও এমপি বদি থাকেন দূরে দূরে।

আসন্ন স্থানীয় নির্বাচনে এমপি বদির বিতর্কিত ও রহস্যজনক ভূমিকা রয়েছে। টেকনাফের সাবরাং’য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাপরিকল্পনা করলেও এমপি বদির রহস্যজনক ভূমিকায় সেখানকার মানুষ আজ দ্বিধা-দ্বন্দ্বে। সাবরাং’য়ে এমপি বদি বিএনপি সমর্থিত প্রার্থী ইসমাঈল মেম্বারের পক্ষে গোপনে কাজ করছেন।

টেকনাফ সদর ইউনিয়নে সাবেক ছাত্রনেতা ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের বিপক্ষে গিয়ে এমপি বদি বিতর্কিত শাহজাহানের পক্ষে কাজ করছেন। টেকনাফের হোয়াইক্যং এ সাবেক ছাত্রনেতা ফরিদুল আলম জুয়েলের বিপক্ষে গিয়ে এমপি বদি বিএনপি-জামাত সমর্থিত প্রার্থী   আহম্মদ আনোয়ারীর পক্ষে অবস্থান নিয়েছেন।

এছাড়াও টেকনাফে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের পক্ষে কোনভাবেই কাজ করছেন না এমপি বদি এমনটা অভিযোগ জেলা ছাত্রলীগ সভাপতির।

তিনি আরও বলেন, যদি স্থানীয় নির্বাচনে টেকনাফে আওয়ামীলীগের দলীয় প্রার্থীরা কোন কারণে পরাজিত হয় তাহলে এমপি বদিকে পুরো কক্সবাজার থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ জানান, সরকারী দলের সাংসদ হয়েও আওয়ামীলীগের দলীয় কোন অনুষ্ঠানে বদি সাহেবের দেখা মিলে না। দলের অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমপি বদিকে দাওয়াত দেয়ার পরেও রহস্যজনক কারণে তিনি উপস্থিত হন না।

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে তাঁর নূন্যতম যোগাযোগ নেই উল্লেখ করে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, এমপি বদি হাইব্রীড আওয়ামীলীগ হিসেবে স্বীকৃত। দল ও নেতাকর্মীদের সাথে যেই সাংসদের সম্পর্ক নেই ছাত্রলীগের কোন অনুষ্ঠানে সেই সাংসদের উপস্থিত হওয়ার অধিকারও নেই।

 

টেকনাফে আ’লীগের এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর অবরুদ্ধ

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

খাগড়াছড়িতে টিআইবির উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে এক শীর্ষক আলোচ...
দোহাজারীতে বিদেশী নাগরিক সেজে অভিনব পন্থায় বিকাশ দোকানে চুরি... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক বিকাশ দোকানীর কাছ থেকে অভিনব পন্থায় ব...
কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...



Leave a Reply