দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেকনাফে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক

ctgbarta24.com
Share

সোমবার, ২১ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

pic 21-03-16মো ঃ শাহীন,টেকনাফ : টেকনাফে বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার র্গাড পুলিশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। ২১ মার্চ সোমবার বেলা ১১ টায় টেকনাফ স্থল বন্দর মালঞ্চ রেষ্ট হাউজে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদেন ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ। অপরদিকে মিয়ানমার ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদেন ১ নং বর্ডার র্গাড পুলিশের পরিচালক লেঃ কর্ণেল কেউ থাই যা। ওই বৈঠক দুপুর ১২ টা পর্যন্ত চলে।

২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, এ পতাকা বৈঠক দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্টিত হয়। ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দুই দেশ যৌথ ভাবে কাজ করার ঐক্য মত পোষন করেন। সাগর পথে ইয়াবা পাচার বন্ধে শীঘ্রই দুদেশ যৌথ ট্রাক্সফোস সাগরে অভিযান পরিচালনার সীদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, মিয়ানমারের পক্ষ থেকে কিছু সন্ত্রাসী বাংলাদেশে অবস্থানের তথ্য দেওয়া হয়েছে। তা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। তাদের সীমান্তে কোন ইয়াবার কারখানা নেই বলে দাবী করা হয়, যদি কারখানার সন্ধান থাকলে আমাদের জানান আমরা ব্যবস্থা নেব। তবে ভবিষ্যতে দুদেশের মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পরস্পরের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ফটিকছড়িতে আগুনে পুড়েছে ১২ দোকান নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার ফটিকছড়িতে আগুনে পুড়েছে ১২ দোকান। শনিবার রাত ১টার দিকে দাঁতমারার বড় বেতুয়া বাজারে চা দোকানের চুলা ...
দূর্ভোগে মহেশখালীগামী মানুষ রবিবার, ২৪ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  কক্সবাজার : কক্সবাজার থেকে দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের একমাত্র ভরসা নৌ-পথ। কিন্তু এ পথে মহেশখাল...
গণ মানুষের বিশ্বাসের উপর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : এডভোকেট জাহাঙ্গীর... শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : নতুন শিক্ষানীতিতে পাঠ্যপুস্তক বই থেকে ইসলামী ভাবধারার পাঠ্যসমূহ বাদ দিয়ে ইসলাম পরিপন্থী বিষয় সমূহ অন্তর...
হালদা নদীতে ডুবে যাওয়া চবি ছাত্রের লাশ উদ্ধার... শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র মোহাম্মদ নোমানের (২৫) লাশ ২৪ ঘণ্ট...
লক্ষীপুরে ইউপি নির্বাচনের আগে প্রকাশ্যে অস্ত্রের মহড়া... শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর এক মোটরসাইকেল মহড়ায় বৃহস্পতিবার বিকেলে ...



Leave a Reply