মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
মাহাবুবুল করিম : সকাল থেকে ব্যাপক উৎসবমূখর পরিবেশে টেকনাফ উপজেলার ৪ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহন চলছে। যদিও ব্যাপক সংঘর্ষ-সহিংসতার আশংকা ও টান টান উত্তেজনায় ছিলো ভোট গ্রহনের আগ মুহূর্ত পর্যন্ত জনসাধারণের মনে। নির্বাচনে নিয়োজিত আঈনশৃঙ্কলা বাহিনী ও নির্বাচন কমিশনের সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে গৃহীত পদক্ষেপে এ প্রতিবেদন দুপুর ১টায় প্রকাশিতের আগ পর্যন্ত কোন প্রকার অনিয়ম ও সহিংসতার খবর পাওয়া যায়নি। সকালের দিকে হঠাৎ আচমকা আসা বৃষ্টি উপেক্ষা করেও মানুষন নিজ নিজ কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখাযায়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তারপর চলবে ভোট গননার পালা।
টেকনাফের চার ইউপিতে মোট ভোটার সংখ্য ৭৬৭৭৭জন। এতে পুরুষ ভোটার ৩৮০০০ এবং মহিলা ৩৮৭৭৭জন। এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারণ সদস্য পদে ২৯১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৯জন, সংরক্ষিত মহিলা আসনে ৫০জন, সাধারণ সদস্য পদে ২১২জন।
নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী
টেকনাফ সদর ইউনিয়ন
মোট ভোটার সংখ্যা ২৫৯৭১।
পুরুষ ভোটার ১৩১৯০ ও মহিলা ভোটার ১২৭৮১ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছে বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (নৌকা), জিয়াউর রহমান (ধানের শীষ), মোহাম্মদ ইসমাঈল (লাঙ্গল), আ.লীগের বিদ্রোহী মো. শাহাজাহান মিয়া (আনারস), মোক্তার আহম্মদ (ঘোড়া), আব্দুর রহমান (টেলিফোন) ও দিদারুল আলম (অটোরিক্সা)।
এছাড়া সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৩ জন নির্বাচন করছেন।
টেকনাফ সদর ইউনিয়নে কেন্দ্রে কত ভোট
১নং লম্বরী সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩৫২৬ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৭৫৭ জন, মহিলা ভোটার ১৭৬৯ জন।
২নং লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৩৩৬৩ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৭০৯ জন, মহিলা ভোটার ১৬৫৪ জন।
৩নং লেঙ্গুরবিল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৮৭২ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৪১৪ জন, মহিলা ভোটার ১৪৫৮ জন।
৪নং পল্লানপাড়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩১০৩ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৬৩৪ জন, মহিলা ভোটার ১৪৬৯ জন।
৫নং মহেশখালীয়া পাড়া মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২৯৯৩ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৫১২ জন, মহিলা ভোটার ১৪৮১ জন।
৬নং গোদারবিল মোহাম্মদীয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৪২৮৬ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ২১৮০ জন, মহিলা ভোটার ২১০৬ জন।
৭নং কচুবনিয়া নুরানী মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২০৮২ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ৯৯৬ জন, মহিলা ভোটার ১০৮৬ জন।
৮নং বড় হাবিবপাড়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩২৪৬ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৭২৭ জন, মহিলা ভোটার ১৫১৯ জন।
৯নং কেরুনতলী পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউস কেন্দ্রে মোট ভোটার ৫০০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ২৬১ জন, মহিলা ভোটার ২৩৯ জন।
সব চেয়ে বেশী ভোটারের কেন্দ্র গোদারবিল মোহাম্মদীয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসা আর সব চেয়ে কম ভোটের কেন্দ্র কেরুনতলী পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউস।
বাহারছড়া ইউনিয়ন
মোট ভোটার সংখ্যা ১৮০৭১।
এতে পুরুষ ভোটার ৯০২৬ ও মহিলা ভোটার সংখ্যা ৯০৪৫।
শেষ পর্যন্ত মাঠে থাকা প্রার্থীদের মধ্যে রয়েছে বর্তমান চেয়ারম্যান মৌলভী হাবিব উল্লাহ (আনারস), মৌলভী আজিজ উদ্দীন (নৌকা) সেকান্দর হোসেন (ধানের শীষ), জসিম উদ্দীন (লাঙ্গল), অধ্যক্ষ মাওলানা মোঃ রফিক উল্লাহ (চশমা), সাইফুল্লাহ (অটোরিক্সা) মোশারফ হোসেন চৌধুরী (মোটর সাইকেল), হুমায়ন কাদের চৌধুরী (ঘোড়া) ও হাসিনা আক্তার (টেলিফোন)।
এছাড়া সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী লড়ছেন।
বাহারছড়া ইউনিয়নের কোন কেন্দ্রে কত ভোট:
১নং শামলাপুর হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার ২৭৬৮ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৩৯২ জন, মহিলা ভোটার ১৩৭৬ জন।
২নং জব্বারিয়া শাহীন শরীফ সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ১৮৪৭ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ৮৯৪ জন, মহিলা ভোটার ৯৫৩ জন।
৩নং উত্তর শীলখালী সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৫৬৭ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৩১৩ জন, মহিলা ভোটার ১২৫৪ জন।
৪নং দক্ষিণ শীলখালী সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩১৪৯৬ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ৭৫৬ জন, মহিলা ভোটার ৭৪০ জন।
৫নং ইউনিয়ন পরিষদ কেন্দ্রে মোট ভোটার ১৫০৯ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ৭৫৮ জন, মহিলা ভোটার ৭৫১ জন।
৬নং জাহাজপুরা সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ১৫০৯ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ৭৫৪ জন, মহিলা ভোটার ৭৫৫ জন।
৭নং বড়ডেইল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৩১৩ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১১৬৭ জন, মহিলা ভোটার ১১৪৬ জন।
৮নং দক্ষিণ বড়ডেইল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ২১২৭ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১০৫০ জন, মহিলা ভোটার ১০৭৭ জন।
৯নং নোয়াখালীয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ১৯৩৫ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ৯৪২ জন, মহিলা ভোটার ৯৯৩ জন।
সব চেয়ে বেশী ভোটারের কেন্দ্র শামলাপুর হাইস্কুল আর সব চেয়ে কম ভোটের কেন্দ্র দক্ষিণ শীলখালী সরকারী প্রাইমারী স্কুল।
সাবরাং ইউনিয়ন :
মোট ভোটার ২৯৬৪১ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪২৪৬ এবং মহিলা ভোটার ১৫৩৯৫।
বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান (অটোরিক্সা), সোনা আলী (নৌকা), আ.লীগের বিদ্রোহী নুর হোসেন (টেলিফোন), সোলতান আহম্মদ (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী মো. ইসমাইল মেম্বার (আনারস), মোহাম্মদ আয়াছ রনি (লাঙ্গল), জাহিদ হোছাইন (মোটর সাইকেল) ও আবুল ফয়েজ (চশমা)।
সংরক্ষিত নারী আসনে রয়েছে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৭৬ জন প্রার্থী।
সাবরাং ইউনিয়নে কোন কেন্দ্রে কত ভোট:
১নং আল হোছাইনিয়া ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৩৪৯০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৬৮১ জন, মহিলা ভোটার ১৮০৯ জন।
২নং আলীরডেইল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৬৭৯ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১২৮১ জন, মহিলা ভোটার ১৩৯৮ জন।
৩নং কচুবনিয়া-কাটাবনিয়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩০৫০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৫৬৫ জন, মহিলা ভোটার ১৪৮৫ জন।
৪নং সাবরাং হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার ৩৩৯১ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৬৫৬ জন, মহিলা ভোটার ১৪৮৫ জন।
৫নং ডিগিল্লারবিল কমিউনিটি সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৩৭৬ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন, মহিলা ভোটার ১১৯২ জন।
৬নং হাজী নবী হোসেন হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার ৩০৬৫ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৪১৬ জন, মহিলা ভোটার ১৬৪৯ জন।
৭নং শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৪০৯৭ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৯৫৭ জন, মহিলা ভোটার ২১৪০ জন।
৮নং শাহপরীরদ্বীপ উত্তরপাড়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩৯০৩ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৭৯৯ জন, মহিলা ভোটার ২১০৪ জন।
৯নং হাজী বশির আহমদ হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার ৩৫৯০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৭০৭ জন, মহিলা ভোটার ১৮৮৩ জন।
সব চেয়ে বেশী ভোটারের কেন্দ্র শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া সরকারী প্রাইমারী স্কুল আর সব চেয়ে কম ভোটের কেন্দ্র ডিগিল্লারবিল কমিউনিটি সরকারী প্রাইমারী স্কুল।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন
মোট ভোটার সংখ্যা ৩০৯৪ জন।
সেখানে পুরুষ ১৫৩৮ ও মহিলা ১৫৫৬জন।
এই ইউনিয়নে মুজিবুর রহমান (নৌকা), মাওলানা আব্দুর রহমান (ধানের শীষ), নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (আনারস) ও এম কেফায়েত উল্লাহ (টেলিফোন) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের কোন কেন্দ্রে কত ভোট:
১নং জিনজিরা সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে মোট ভোটার ৩৩০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৭১ জন, মহিলা ভোটার ১৫৯ জন।
২নং জেলা পরিষদ ডাক বাংলো কেন্দ্রে মোট ভোটার ২৬৮ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১৩৬ জন, মহিলা ভোটার ১৩২ জন।
৩নং ইউনিয়ন পরিষদ কেন্দ্রে মোট ভোটার ২২১ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১০৭ জন, মহিলা ভোটার ১১৪ জন।
৪নং বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ৪৪০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ২১৮ জন, মহিলা ভোটার ২২২ জন।
৫নং ওয়াপদা ভবন কেন্দ্রে মোট ভোটার ২৬০ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১২১ জন, মহিলা ভোটার ১৩৯ জন।
৬নং বিডিআর কমিউনিটি সেন্টার কেন্দ্রে মোট ভোটার ৪৪৪ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ২১৬ জন, মহিলা ভোটার ২২৮ জন।
৭নং হাবিরজোরা মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২৭৩ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ১২৮ জন, মহিলা ভোটার ১৪৫ জন।
৮নং কোনাপাড়া মক্তব কেন্দ্রে মোট ভোটার ৪৩৭ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ২২৫ জন, মহিলা ভোটার ২১২ জন।
৯নং দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন মক্তব কেন্দ্রে মোট ভোটার ৪২১ জন, তম্মধ্যে পুরুষ ভোটার ২১৬ জন, মহিলা ভোটার ২০৫ জন।
সব চেয়ে বেশী ভোটারের কেন্দ্র বিডিআর কমিউনিটি সেন্টার আর সব চেয়ে কম ভোটের কেন্দ্র ইউনিয়ন পরিষদ।
সিটিজিবার্তা২৪ডটকম/এমকে


One thought on “টেকনাফে ৪ ইউপিতে ব্যাপক উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন চলছে”