এক মার্কিন কংগ্রেসওম্যান তদন্ত দাবি করলেন বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

160323071010_federal_reserve_ny_640x360_getty_nocreditচোরেরা কীভাবে ফেডারেল রিজার্ভের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিলো তা নিয়ে একটি তদন্তের দাবি করেছেন মার্কিন এক কংগ্রেস সদস্যা।

বার্তা সংস্থা রয়টার জানাচ্ছে, মঙ্গলবার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে একটি চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন ডেমোক্রেটিক দলীয় কংগ্রেস সদস্যা ক্যারোলিন ম্যালোনি।

চিঠিতে মিজ ম্যালোনি লিখেছেন, “দুর্বৃত্তরা কিভাবে ব্যাংকের নিরাপত্তা সুরক্ষা পাশ কাটাতে পারলো একটা বিস্তারিত তদন্তের মাধ্যমে সেটা আমাদের জানা দরকার। এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হ্যাকার ও সাইবার অপরাধীদের ঠেকানোর জন্য এমন একটি মানদণ্ড ঠিক করতে পারবে যাতে করে নিউ ইয়র্ক ফেডের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেবার মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।”

তিনি বলেন, তিনি ফেডারেল রিজার্ভে একটি একান্ত বৈঠক চান যেখানে ব্যাংক কর্মীদের জিজ্ঞাসা করা হবে বিদেশী কেন্দ্রীয় ব্যাংকগুলোর অ্যাকাউন্ট তেকে অর্থ স্থানান্তরের নির্দেশ দিতে সুইফট মেসেজিং নেটওয়ার্কের উপর নির্ভর করা ঠিক হচ্ছে কি না।

এখানে উল্লেখ করা যেতে পারে, বেলজিয়াম ভিত্তিক সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইনান্সিয়াল টেলিকম্যুনিকেশন) মূলত ইলেকট্রনিক মাধ্যমে ব্যাংকের অর্থ স্থানান্তরের জন্য একটি বার্তা বিনিময় মাধ্যম।

বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এই বার্তা বিনিময় ব্যবস্থাকে নিরাপদ বলেই মনে করা হয়।

কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেবার ঘটনার পর এই সুইফটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ২ প্রতিনিধি... চুরি হওয়া অর্থ উদ্ধারে অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ১৯:৫৫  ঘন্টা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্...
ঋণ কেলেঙ্কারি : রিমান্ডে বেসিক ব্যাংকের ৪ কর্মকতা... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার   ১৬:৪৫ ঘন্টা বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ...
চট্টগ্রাম চেম্বার সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যে অবদান রাখছে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ চট্টগ্রাম আন্তর্জাতিক বানিজ্য মেলা চট্টগ্রাম : নগরীর পলোগ্রাউন্ড মাঠে চলমান ...
এটা আমি বলবো না হ্যাকিং, এটা চুরি : ড. সালেহউদ্দিন আহমেদ... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের আট কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় নিউইয়র্ক ফেডার...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...



Leave a Reply