আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

খেলার সংবাদ ঃ

Bangladesh11430755446

তবে অংকের হিসেবে সম্ভাবনা একেবারে বিলীনও হয়ে যায়নি।

কিন্তু সেজন্য ভারতের বিরুদ্ধে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।

সেই জয়ের রেসিপি কি?

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার বলছেন, বেঙ্গালুরুতে যে উইকেটে খেলা হবে আজ সেটা হবে স্পিন বান্ধব।

দু’দলেই ভাল ভাল স্পিনার আছে উল্লেখ করে মি. মজুমদার বলছেন আজকের জয় নির্ভর করবে যারা ভাল ব্যাটিং করবে তাদের উপর।

“যদি ১৫০ রান ভারতের বিরুদ্ধে আগে ব্যাট করে বাংলাদেশ করে তাহলে ম্যাচ জিতবে না। অন্তত ১৭০-১৭৫ রান করতে হবে”। বিবিসিকে বলছেন বোরিয়া মজুমদার।

তিনি মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে ব্যাটিং অর্ডারের আরো উপরে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন, এবং বলছেন অন্তত এক-দুজনকে বড় স্কোর করতে হবে।

আর বোলিংয়ে শুরুতেই আঘাত হানতে হবে। আগেভাগেই যদি বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট নিতে হবে।

“বেঙ্গালুরুর মাঠ কিন্তু যথেষ্ট ছোট। প্রথমেই এদের আউট করা না গেলে কিন্তু ভারতকে আটকে রাখতে পারবেন না”।

আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও ভবিষ্যদ্বাণী করছেন মি. মজুমদার।

বাংলাদেশ যেমনটি আজ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, সেটা ভারতের জন্যও অনেকটাই প্রযোজ্য।

নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হারার পর এখন সুপার টেনের বাকি সবগুলো ম্যাচই ভারতের জন্য মাস্ট উইন হয়ে দাঁড়িয়েছে।

তবে বোরিয়া মজুমদার বলছেন, তিনি ভারতীয় দলের অনেকের সাথেই কথা বলেছেন, তারা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

তবে বাংলাদেশেকে তারা হালকা ভাবে নিচ্ছেন না।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভারতের মাটিতে আফ্রিদি অহেতুক বিতর্কে জড়িয়েছে... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি একজন অদূরদর্শী ক্রিকেটার। সেই সঙ্গে দলীয় ...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
অভিশপ্ত ‘তিন বল’, এবার পুড়ল ভারত খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৭:২৪ ঘন্টা ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে ওয়েস্ট ই...
মেয়ে ভক্তদের যেভাবে সামলান সাব্বির খেলার বার্তা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৯:৩৪ ঘণ্টা চট্টগ্রামে দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...



Leave a Reply