শিরোনাম

                                                                                

রংপুরে পিবিআই কর্তৃক মামলার আসামী আটক ২

শুক্রবার, ০৪ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageনিউজ ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথক দুটি অভিযান চালিয়ে দুই হত্যা চেষ্টা ও এক শ্লীতাহানি ও নির্যাতনে গর্ভপাত ঘটানোর আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান (২৫) আলী (৩০) ও মমিনুল ইসলাম (৩৩)।

রংপুর পিবিআই অফিস সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের অভিরাম ডাক্তারপাড়া এলাকার মনোয়ারা বেগম বাদি হয়ে একটি হত্যা চেষ্টার অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতার তদন্তের জন্য রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করেন। তদন্তে ঘটনার সত্যাতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর পিবিআইয়ের এসআই পংকজ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মিজানুর রহমান (২৫) আলী (৩০) কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। আদালত তাদের জেল হাজতে প্রেরন করে।

অন্য দিকে জেলার কাউনিয়া উপজেলার হারগাছ এলাকার ধুমগড়া তিস্তা ব্রিজের নিকট থেকে মমিনুল ইসলাম নামের (৩৩) অপর আসামীকে গ্রেফতার করেছে জানা গেছে কাউনিয়া থানার দায়ের করা শ্লীতাহানীর ও নির্যাতন ও গর্ভপাত ঘটানোর একটি মামলা আদালত অধিকতর তদন্তের জন্য রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।

তদন্তে ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর পিবিআইয়ের এসআই সামিউল ও সঙ্গীয় ফোর্সসহ ওই আসামীকে গ্রেফতার করেন পিবিআই রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাম জানান, গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতের মাধ্যসে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই আইসক্রিম প্রতিষ্ঠানকে লাখ টাকা দণ্ড... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই আইসক্রিম প্রতিষ্ঠান...
রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোম...
বিচারক না থাকায় বিচারিক কাজে গতি আসছে না... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রামে মামলা অনুযায়ী প্রয়োজনীয় বিচারক না থাকায় বিচারিক কাজে গতি আসছে না। গত দেড় দশকে মামলার সংখ্যা ...
জনকণ্ঠ সম্পাদককে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : দুর্নীতির একটি মামলায় জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ...
ভ্যাটের বকেয়া ৭০০ কোটি টাকা দিতে হবে যমুনা গ্রুপকে... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : রাজস্ব ফাঁকি দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েও রক্ষা নেই। ২০ বছর আগে আর পরে। সরকারের টাকা দিতে হবে!! ১৯৯৬ সাল...



Leave a Reply