লুটপাটের সংস্কৃতিকে নির্মূল করতে হবে: মহিউদ্দিন চৌধুরী

শনিবার, ২৬ মার্চ ২০১৬

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

লুটপাটের সংস্কৃতিকে নির্মূল করতে হবে: মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন নগর আ’লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী|

চট্টগ্রাম : মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয় সম্পদ এবং জনশক্তির যথাযথ সদ্ব্যব্যবহার করতে হবে। এজন্য পরিকল্পনা দরকার এবং লুটপাটের সংস্কৃতিকে নির্মূল করতে হবে।

গতোকাল শুক্রবার (২৫ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামের বিশাল সম্পদ জাতীয় অর্থনীতির মূলভাণ্ডার। অথচ সুষ্ঠু পরিকল্পনার অভাবে তাঁকে কাজে লাগানো যাচ্ছে না। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক বন্দর চট্টগ্রাম বন্দর এখন রুগ্ন দশায়। এই বন্দরে কর্ণফুলী নদীও মরণ দশায়। আমি দাবি করেছিলাম এই নদীর উপর ঝুলন্ত সেতু করা হোক। কিন্তু তা না করে পিলার সেতু করায় কর্ণফুলীর বুকে চর সৃষ্টি হচ্ছে। এর ফলে কর্ণফুলী হারিয়ে যেতে পারে।

তিনি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কর্ণফুলীকে বাঁচাতে এখনই মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগী হতে হবে।

আলোচনা সভায় মূখ্য আলোচক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, স্বাধীনতা মানেই মানব সমাজের উন্নতি ও অগ্রগতি। মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তা পূরণ হলেই এদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্য পূরণে দ্রুত ধাবমান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, এম এ রশিদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এম এ জাফর, বখতিয়ার উদ্দিন খান, আনসারুল হক, দেলোয়ার হোসেন খোকা, শফিউল আলম, শফর আলী, নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চন্দন ধর, জোবাইরা নার্গিস খান, মশিউর রহমান চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল, আবু তাহের, শহিদুল আলম, নুরুল আলম, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, কামরুল হাসান বুলু, সাইফুদ্দিন খালেদ বাহার, নুরুল আমিন শান্তি, জাফর আলম চৌধুরী, মোহব্বত আলী খান, হাজী বেলাল আহমেদ, ফিরোজ আহমেদ, ছিদ্দিক আলম, আবু তাহের, ফরিদ মাহমুদ, নুরুল আমিন কালু, সলিম উল্লাহ বাচ্চু, আতিকুর রহমান, মোরশেদুল আলম, শহীদ সরোয়ার্দ্দী, নুরুল আজিম নুরু, এস. কে পাল, আইয়ুব খান প্রমুখ|

প্রেস বিজ্ঞপ্তি

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রশ্ন ফাঁস ঠেকাতে “ফেসবুকে” নজরদারি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ২০:৩০ ঘন্টা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত ...
নগরীতে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামে পপি আক্তার নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে...
২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩৬ ঘন্টা শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। দীর...
সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩০ ঘন্টা রাজনীতি ডেস্ক : বিএনপি ...
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ডেস্ক সংবাদ : বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ সম...



Leave a Reply