আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি

শনিবার, ২৬ মার্চ ২০১৬

মাহাবুবুল করিম

আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি

শনিবার সকালে দেশের বৃহত্তর শুঁটকির পাইকারি বাজার শুঁটকি পট্টিতে আগুনে পুড়ে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।

সিটিজিবার্তা২৪.কম, চট্টগ্রাম : নগরীর আছাদগঞ্জে দেশের একমাত্র সর্ববৃহৎ শুকনামাছের পাইকারি বাজার শুঁটকিপট্টির তিনটি আড়তদারের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ৫০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির শুঁটকিমাছ।

আজ শনিবার সকাল ৯টার দিকে এই আগুনের সুত্রপাত ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-১ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) আবদুল মালেক সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও লামারবাজার স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনাসম্ভব হয়েছে।

আছাদগঞ্জ শুটকি পট্টিতে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষতি

আছাদগঞ্জের শুঁটকিপট্টির আড়তে বিক্রিয়ের জন্য মজুদ রাখেন ব্যবসায়ীরা আগুন লাগাতে পুড়ে যাওয়া এবং ফায়ার সার্ভিসের পানিতে ভেজা শুঁটকি মাছের বস্তা। ছবি : সিটিজিবার্তা২৪ডটকম

আড়তে আগুন লাগার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এলাকাবাসী সূত্র বলছে, সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে বলে তারা মন্তব্য করছেন।

অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ডিএডি আবদুল মালেক।

কিন্তু ক্ষতিগ্রস্ত আড়তদারেরা বলছেন ৫০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং আনুমানিক কোটি টাকার শুটকি ও মালামাল উদ্ধার করতে পেরেছি বলে জানান।

আছাদগঞ্জ শুঁটকিপট্টিতে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গুদামে মজুদ থাকা সবগুলো শুঁটকি। ছবি: সিটিজিবার্তা২৪ডটকম

অগ্নিকান্ডের ব্যপারে  ৩৪ নং পাথরঘাটা ওর্য়াড কাউন্সিলর ইসমাইল বালি সিটিজিবার্তা২৪ডটকমকে বলেন, আমি দেশের বৃহৎ পাইকারি শুঁটকি বিক্রির বাজার শুঁটকি পট্টি আমার ওয়ার্ডের এলাকাভুক্ত আড়তে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এবং উক্ত স্থানে পৌঁছানোর আগে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুততার সাথে আগুন নেভানোর ব্যাবস্থা নিতে অবহিত করি। আমাকে ভোট দিয়ে পুনরায় এলাকাবাসী তাদের যে কোন প্রয়োজনে পাশে পেতে নির্বাচিত করেছেন। আমি এসে দ্রুততর কিছু লুটপাটকারী চক্র থাকেন যারা এমন পরিস্থিতির সুযোগ নিয়ে মালামাল লুটপাট করে থাকেন। আমি আমার এলাকার ব্যবসায়ী ভাইদের ক্ষতিকর কোন কিছু বরদাশত করিনা আমার নিজের যায়গা থেকে এমনটাই প্রতিনিয়ত চেষ্টা করি।

আছাদগঞ্জে শুঁটকি পট্টিতে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত শুঁটকি পট্টির ১৮৯ নাম্বার আড়ত মেসার্স হাজী জাফর আহম্মদ সওদাগর। ছবি: সিটিজিবার্তা২৪ডটকম

শুঁটকি পট্টির পুরনো আড়তদার ব্যবসায়ী জাফর সওদাগর সিটিজিবার্তা২৪ডটকমকে বলেন, আমাকে ম্যানেজার ফোনে আগুন লাগার সংবাদ জানালে দ্রুত নিজ প্রতিষ্ঠানে এসে দেখি ভয়াবহ আগুন জ্বলছে। আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। ব্যবসায়ে এ ক্ষতির পরিমাণ পোষাতে আমার অনেকদিন লাগবে। এমনিতে এখন সরকার শুঁটকি মাছ আমদানির উপরে ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দিয়েছে যার ফলে বাজারে বর্তমানে শুঁটকিমাছের দাম বৃদ্বির কারন তার উপরে বাজার মূল্য চড়ার কারনে এখন শুটকির বাজার পড়তির দিকে। আড়তে মালামাল মজুদ হয়ে থাকে এখন এ অগ্নিকান্ডে অনেক লক্ষ টাকার শুটকি মাছ ক্ষতি হয়ে গেলো আমার। আগুনে পুড়ে গেছে ছুরি, নাইল্লা, ধনসা, খুর ফাইস্সা, পোয়া, লইট্যা সহ আরো অনেক মাছের শুঁটকির মজুদ ছিলো আমার আড়তে।

আছাদগঞ্জে শুঁটকি পট্টিতে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি

আগুনে পুড়ে যাওয়া শুঁটকি মাছের বস্তা। ছবি: সিটিজিবার্তা২৪ডটকম

শুঁটকি পট্টির ২৫ নং পাইকারি আড়তের মালিক জাহাঙ্গীর আলম সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, মায়ানমার থেকে আমদানী করা শুঁটকি, কক্সবাজার, টেকনাফ, কুতুবদীয়া, মহেশখালী এবং আনোয়ারা থেকে বাজারের আগের দিন প্রচুর পরিমাণে শুঁটকি মজুদ করা হয়। আমাদের এখানে মূলত সপ্তাহে ২দিন বাজার বার হিসেবে গণনা হয় মূলত ওই দুই দিনেই আমাদের পাইকারদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা শুঁটকি মাছের খরিদদারেরা সদাই করতে আসেন। সপ্তাহের প্রথম বাজারের শুরুতেই আগুন লাগার কারনে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ব্যবসায়ীরা।

আছাদগঞ্জ শুটকি পট্টিতে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষতি

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত শুঁটকি

আছাদগঞ্জের শুঁটকি পট্টিতে আগুনে মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত আড়তদার আরেক ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, আজ শনিবার সাপ্তাহিক বাজার বার এদিন বিক্রি বেশী হয় কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খরিতদারেরা সদায় করতে আসে। যার কারণে আজ শনিবার এবং মঙ্গলবারের বাজারে বিক্রয়ের জন্য আমদানিকারকেরা ও দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা আড়তে শুঁটকি নিয়ে আনেন। আড়তে নিয়ে আসা বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীদের মালামাল বেশী থাকায় আমার প্রায় পাচঁ ছয় লক্ষ টাকার শুঁটকি আগুনে পুড়ে যায়। আমার আড়তে বেশী দামের শুটকী ছিল যেমন, চিংড়ি, লাক্ষ্যা, লটিয়া, ছুরি, রুপচাঁদা, পোয়া,ফাইস্যা,মলিয়া,হাঙ্গর সহ আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির বেশীদামি শুঁটকি রয়েছে বলে জানান।

সিটিজিবার্তা২৪ডটকম/জেএ/এমকে

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রশ্ন ফাঁস ঠেকাতে “ফেসবুকে” নজরদারি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ২০:৩০ ঘন্টা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত ...
নগরীতে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামে পপি আক্তার নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে...
২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩৬ ঘন্টা শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। দীর...
সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩০ ঘন্টা রাজনীতি ডেস্ক : বিএনপি ...
সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম প্রকাশিত : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:১০ ঘন্টা কক্সবাজার : বঙ্গোপসাগরে ৩নং সতর্ক সংকেত থাকায় প্রবাল দ্বী...



Leave a Reply