ছাত্রলীগ নেতা নির্যাতনের অভিযোগে সদরঘাট থানার ওসির বিরুদ্ধে মামলা

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

ctg bnpচট্টগ্রাম: সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জিল্লুকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে সিএমপির সদরঘাট থানার ওসি মঈনুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার দুপুরে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এ মামলা দায়ের করা হয়। পরে বাদীর জবানবন্দী গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষামান রাখে আদালত।

উল্লেখ্য, গত শনিবার  বিকেলে দিকে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় আল ইসলামিয়া হোটেলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লুকে মারধর করেন ওসি। এসময় হোটেলে জিল্লুর স্ত্রী রশ্মিও সেখানে ছিলেন।

পরে দুজনকে ধরে সদরঘাট থানায় নিয়ে যাওয়‍া হয়। তাদের অসামাজিক কার্যকলাপের আদালতে চালান দেয়ার আদেশ দেন ওসি। ওইদিন খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালান এবং গাড়ি ভাংচুর করেন।  তারা থানা থেকে জিল্লুকে ছিনিয়ে নিয়ে আসেন।

আব্দুর রহিম জিল্লু বঙ্গবন্ধু ছবি বিকৃতির অভিযোগে তিনি সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

৩২ নারী পুলিশ কর্মকর্তাকে পুরষ্কৃত করেছে বাংলাদেশ পুলিশ... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ কমিশনার বর্তমানে নরসিংদীর জেলার পুলিশ সুপার (এসপি) আমেন...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে অবৈধ অস্ত্রের চাহিদা বেড়েছে... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে অবৈধ অস্ত্রের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ও ট্রান্স...
ঋণ কেলেঙ্কারি : রিমান্ডে বেসিক ব্যাংকের ৪ কর্মকতা... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার   ১৬:৪৫ ঘন্টা বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ...
তারেক সাঈদের পায়ে পর্যন্ত ধরেছিলাম : নজরুলের শশুর... নিজস্ব প্রতিবেদক, সিটিজবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ২০১৬-০৩-৩১ বৃহস্পতিবার   ১৪:২৫ ঘন্টা নারায়নগঞ্জ সেভেন মার্ডার নারায়ণগঞ্জের আলোচিত সাত ...
প্রাথমিক তদন্তে ঘাটতি, খুনিদের আলামত নষ্টের চেষ্টা ছিলো... তনু হত্যাকান্ড বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম জাতীয় ডেস্ক : কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জা...



Leave a Reply