বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লার কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেলা ১২টা থেকে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
পরে পুলিশের অনুরোধে ও অপরাধীদের গ্রেফতারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
