শনিবার, ২৬ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মো: রুহুল আমীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার চট্টগ্রাম, বীর মুক্তিযোদ্ধাগণ, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তা- কর্মচারীগণ এবং চট্টগ্রামের সর্বস্তরের জনগণ।
জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস সহ চট্টগ্রামের প্রায় ৮০টি প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়।
