শনিবার, ২৬ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : সমাজের সকল বিত্তবান মানুষগুলো যদি এগিয়ে আসে তাহলে পথ শিশুগুলো একটুখানি হলেও নিজেদের এই সমাজের অংশ হিসেবে ভাবতে পারবে। কেননা তারা যেহেতু ভাল শিক্ষা, ভাল পোশাক, ভাল খাবার ও ভাল থাকার জায়গা থেকে বঞ্চিত ফলে তাদের মনের ভেতর নিজেদেরকে নিয়ে হীনমন্যতায় ভোগা স্বাভাবিক । তাই আমরা সময়ের একটি বিশেষ দিন ঠিক করে এ সকল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু করার তাগিদ থেকে এগিয়ে আসি। যাতে করে তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি। এই প্রতিবেদকের সঙ্গে উপরোক্ত কথাগুলো বলছিলেন সমাজের পথ শিশুদের জন্য কিছু একটি করার উদ্যোগ গ্রহণকারী নগরীর বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আল আসাদ।
আজ সকালে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় ৩০ জন পথ শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন বলে জানান তিনি। এসময় শিশুদের মাঝে৩০টি স্কুল ব্যাগ, প্রত্যেক জনকে ৪ টি পেন্সিল, ৪টি খাতা , রাবার এবং একটি করে টাকা সঞ্চয় করার জন্য মাটির ব্যাংক প্রদান করা হয়। পরে তাদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করে পুরস্কার প্রদান করা হয়।
আসাদ জানান, আমাদের এই কাজটি সহজ করে দিতে এগিয়ে এসেছিলেন যারা তারেক ও রিফাত ভাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে নই।সামাজিক যোগাযোগ মাধ্ম ফেসবুকের বন্ধুরা মিলে নিজেদের সাম্থ থেকে আমরা টাকা সংগ্রহ করে এই পথ শিশুদের জন্য খরচ করি। প্রত্যেক বিশেষ দিনে সকলে মিলে তাদের জন্য শিক্ষা সামগ্রী নিয়ে আসি। যারা এ মহৎ কাজের সাথে সম্পৃক্ত তারাও বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী। জান্নাত, সালমা, আলী, তন্নি, কিবরিয়া, চন্দন, রুমান, আবিদ, সাইমন, হুমায়ুন, ইউছুপ, আরিফ, সাদিয়া, সাহেদ, তামান্না, ফয়সাল, তমা, ফারজানা, তিমন এই সকল মহৎ মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ বলে জানান তিনি।
উল্লেখ্য, ২১ শে ফেব্রুয়ারি নগরীর আরেকটি পথ শিশুদের স্কুলে ৪০ জন শিশুদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও একদিনের খাবারের আয়োজন করেছিলেন এই শিক্ষার্থীরা।
