বুধবার, ৩০ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীরদ্বীপ সীমান্ত সংলগ্ন বরফকল এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
৩০ মার্চ বুধবার ভোরে এসব ইয়াবা উদ্ধার হয়।
টেকনাফ শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ হাশেম জানান, ৩০ মার্চ বুধবার ভোরে তাঁর নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা গোপন সংবাদে শাহপরীরদ্বীপ বরফ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস উয়াবা করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানা যায়।
