নগরীতে পরকীয়ার জেরে এক নারীসহ দুজন খুন

বুধবার, ০২ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নগরীর কোতোয়ালি থানা এলাকায় পরকীয়ার জেরে এক নারীসহ দুজন খুন হয়েছে।

নিহত দুজন হলেন আসমা বেগম (২৫) ও তার খালু মাকসুদুর রহমান (৩৫)।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

পরকীয়ার জেরে আসমার স্বামী মো. হৃদয় এ হত্যাকা- ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আসমার স্বামী প্রবাসে ছিলেন দীর্ঘ সময় আর এ সুযোগে খালুর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে আসমা। আর এ বিষয়টি প্রবাস ফেরত হৃদয় জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রথমে স্ত্রী আসমাকে শ্বাস রোধ করে হত্যা করে। এর কিছু সময় পর আসমার খালু মাকসুদ বাসায় ফিরে এলে মাকসুদকেও ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।
পরে মাকসুদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়ার জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। দুটি লাশ উদ্ধার করা হয়েছে। খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘মাদকমুক্ত’ সমাজ গড়তে কাজ করছে র্র্যাব... রোববার, ২৭ মার্চ ২০১৬ র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্র্যাব) সিটিজিবার্তা২৪.কম : অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকের বড় চালানের জন্য বিশাল অঙ্কে...
কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : জেনে নিই কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর পুল...
মাটি খুঁড়ে শিশুর লাশ উদ্ধার , পিতা আটক শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : নিখোঁজের দু’দিন পর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হল শিশু ইমরানের (৩) লাশ। এ ঘটনায় বাবা কাশেম মিয়াকে আটক কর...
কাঁচা আমের ঝুড়িতে ইয়াবা পাচারকালে আটক... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফ প্রতিনিধি : টেকনাফ থানার লেঙ্গুর বিল এলাকার সন্ত্রাসী ইসমাইলকে  ইয়াবাসহ আটক করেছে বিজিবি । শু...
টেকনাফের হ্নীলায় মেম্বার প্রাথীর্র সমর্থকদের উপর হামলায় আহত-১... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মোঃ শাহীন,টেকনাফ : টেকনাফ হ্নীলা মুচনী নয়াপাড়া এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মোরগ মার্কার সমর্থক...



Leave a Reply