বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

৭ এপ্রিল ২০১৬    বৃহস্পতিবার  ১২:৩৮ ঘন্টা

বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ

বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ আজ বৃহস্পতিবার নগরীর বায়েজিদ রহমানিয়া আবাসিক এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে।

চট্টগ্রাম: বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কে কেন্দ্র করে গত সোমবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার তিনদিন পর সংবাদ সম্মেলন করেছেন বাঁশখালীর স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রহমান নগর আবাসিক এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা আক্তার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।

সাংসদ মোস্তাফিজ বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীকে দায়ী করে নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী।

ঘটনাস্থলে দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থান এড়াতে ১৪৪ ধারা জারি থাকলেও তিনি সে ব্যাপারে জানতেন না বলে দাবি করেন বাঁশখালীর এই সংসদ সদস্য। তিনি বলেন, এলাকার শান্তির জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করতেই পারে। এটা আমাকে জানতে হবে কেন।

এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প এলাকায় কোন বিরোধীতা নেই বলে দাবি করে তিনি বলেন, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। চাঁদাবাজি করার জন্য একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বিরোধীতার মুখে বিদ্যুত প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটা সরকার ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিষয়। তারাই এ বিষয়টা দেখবে।

সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে উল্লেখ করে  তিনি বলেন, ‘সন্ত্রাসীদের জন্য কি উন্নয়ন প্রকল্প বন্ধ থাকবে?’

এলাকায় সংঘর্ষ এবং চারজন নিহতের ঘটনায় তিনদিনেও এলাকায় যাওয়া হয়নি কেন সাংবাদিকদের এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার দিন আমি বিশেষ কাজে ঢাকায় ছিলাম। ওইদিন বিকেলে মোবাইলে সংঘর্ষের খবর পাই। পরে চারজন নিহতের খবর পাই। ঢাকায় অবস্থানের কারণে নিহতদের জানাজায় উপস্থিত থাকতে পারিনি।

বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ

বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ

এদিকে সংবাদ সম্মেলনে ডেকে সেখানে উপস্থিত থাকলেও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশিত হয়েছে। তাই এ বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। পরে আবদুল গফুরকে লিখিত বক্তব্য পড়ার অনুরোধ করেন।

প্রকৃত ঘটনাকে আড়াল করে উত্তপ্ত পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেক অচল রাজনৈতিক নেতা সচল হয়েছেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এসব ঘটনা সম্পর্কে প্রকৃত সত্য তুলে ধরা আমার দায়িত্ব বলে মনে করি।

২০১২ সাল থেকেই এস আলশ পাওয়ার প্লান্ট প্রকল্পের কার্যক্রম শুরু হয়।  তৎকালীন সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকদের নিয়ে গণ্ডামারা এলাকা পরিদর্শন করেন এবং জমি কিনতে উদ্ভূদ্ধ করেন। এলাকায় জমি কিনতে কমিটিও গঠন করেন।

২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাঁশখালীর উন্নয়নে ব্যাপক উদ্যাগ গ্রহণ করেন দাবি করে সংসদ সদস্য লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সাল থেকেই এস আলম গ্রুপ নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করে। তাদের নিজস্ব লোক দিয়ে জমি ক্রয় করে।  এলাকায় প্রকল্পটির বাস্তবায়ন হলে এলাকার লোকজনের কর্মসংস্থান হবে তাই আমিও সহযোগিতা করি।

তবে প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না দাবি করে তিনি বলেন, কিছুদিনে আগে একটি স্বার্থান্বেষী মহল প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশ বিপন্ন হবে, এলাকায় বসবাস করা যাবে না এবং বিভিন্ন মারাত্মক রোগব্যাধি সৃষ্টি হবে বলে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে জনতাকে সংগঠিত করে।

বিষয়টি জানার পর প্রকল্পের কমকর্তাদের সঙ্গে কথা বলি। তারা কোন সমস্যা হবে না বলে জানান।  সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে সরকারের চূড়ান্ত অনুমোদনের বিষয়টি এলাকাবাসীকে অবহিত করি। এরপরও একটি পক্ষ বাঁধা সৃষ্টি করে সম্পদ হানি করতে থাকে।

দুই পক্ষের সমাবেশকে ঘিরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।  এ ঘটনার জন্য বিএনপির সাবকে চেয়ারমান লেয়াকত আলীকে দায়ী করেন তিনি।

সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে তিনি আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পানামা পেপারস বিস্ফোরণে বাংলাদেশী ২৫ প্রভাবশালী ব্যক্তির নাম... বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০১৬   সিটিজিবার্তা২৪ডটকম :পানামা পেপারস বিস্ফোরণে বেরিয়ে এসেছে বাংলাদেশী ২৫ প্রভাবশালী ব্যক্তির নাম। তারা বিভিন...
বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ স্থগিত... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬   ১৯:২৫ ঘন্টা বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ স্থগিত করেছে এস আলম গ্রুপ...
‘প্রশাসন নিরপেক্ষ অবস্থান থেকে সোহেল হত্যাকান্ডের মূলহোতাদের গ্রেফতারে সক্ষম হবেন’ আ জ ম... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬   সময় ১৭:১৫ ঘন্টা 'পুলিশ প্রশাসন নিরপেক্ষ অবস্থান থেকে সোহেল হত্যাকান্ডের...
নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি জমি দখলমুক্ত... বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিনের ...
শীর্ষে আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলের আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬  সময় : ১৬:৩৬ ঘন্টা ফিফা র্্যাংকিংয়ের শীর্ষে উঠলো আর্জেন্টিনা, অবনতি হয়েছে ব্রাজিলের। ...



Leave a Reply