শিরোনাম

                                                                                

নাগরিক সুবিধা পেতে হলে কর দিতে হবে : মেয়র আ জ ম নাছির

আজিম অনন, সিটিজিবার্তা২৪ডটকম

৭ এপ্রিল ২০১৬  বৃহস্পতিবার   ১৬:১০ ঘন্টা

নাগরিক সুবিধা পেতে হলে কর দিতে হবে বলেছেন গতোকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজ কার্যালয়ে বিভিন্ন এনজিও সমূহের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মেয়র আ জ ম নাছির

নাগরিক সুবিধা পেতে হলে কর দিতে হবে : মেয়র আ জ ম নাছির

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘নাগরিক সুবিধা শতভাগ বাস্তবায়ন করতে হলে নাগরিকদের হোল্ডিং ট্যাক্সও শতভাগ পরিশোধ করতে হবে।’

বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রের নিজ কার্যালয়ে বিভিন্ন এনজিও সমূহের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সিটি মেয়র বলেন, ‘সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইন করে হোল্ডিং ট্যাক্স নির্ধারন করে দিয়েছে। সিটি কর্পোরেশন ট্যাক্স ধার্য করেনা। ধার্যকৃত ট্যাক্স আদায় করে মাত্র। নাগরিক সুবিধা শতভাগ বাস্তবায়ন করতে হলে নাগরিকদের হোল্ডিং ট্যাক্সও শতভাগ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে তিনি এনজিও কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা সিটি করপোরেশনের প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম নগরীকে বিশ্বমানের নগরীতে পরিনত করার লক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষে রাতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে। এ ছাড়াও ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কর্মসূচি চলমান আছে। নগরীর ফুটপাত, মিডআইল্যান্ড, গোলচত্বর, মোড় ও দৃশ্যনীয় স্থানগুলোকে বিউটিফিকেশনের আওতায় আনার কর্মসূচি শুরু করা হয়েছে। বিলবোর্ড উচ্ছেদ করে নগরীর নৈসর্গিক সৌন্দর্য ফিরে আনা হয়েছে। আলোকিত নগরীর ভিশন বাস্তবায়নের লক্ষে এলইডি, ওয়াইফাই ও আইপি ক্যামেরার আওতায় আনার জন্য দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানীর সাথে চুক্তি হচ্ছে।’

মতবিনিময় সখায় উপস্থিত ছিলেন এনজিও সংস্থা মমতা’র রফিক আহমদ, কোডেক’র কমল সেন গুপ্ত, বিটা’র শিশির দত্ত, ইলমা’র জেসমিন সুলতানা পারু, ইপসা’র মোহাম্মদ শহিদুল ইসলাম, ঘাসফুল’র আঞ্জুমান বানু লিমা, ওডেব’র অধ্যাপক শ্যামলী মজুমদার, বনফুল’র রেজিয়া বেগম, বিবিএফ’র উৎপল বড়ুয়া, উৎস’র মোস্তফা কামাল যাত্রা, সিআরসিডি’র ইকবাল বাহার ছাবেরী, ওয়াল্ডভিশন বাংলাদেশ’র ডা. স্যামূয়েল প্রাণতোষ চাকমা, বিবিএফ’র সোহাইল উদ দোজা এবং আইএসডিই’র জাহাঙ্গীর আলম প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ স্থগিত... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬   ১৯:২৫ ঘন্টা বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ স্থগিত করেছে এস আলম গ্রুপ...
‘প্রশাসন নিরপেক্ষ অবস্থান থেকে সোহেল হত্যাকান্ডের মূলহোতাদের গ্রেফতারে সক্ষম হবেন’ আ জ ম... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬   সময় ১৭:১৫ ঘন্টা 'পুলিশ প্রশাসন নিরপেক্ষ অবস্থান থেকে সোহেল হত্যাকান্ডের...
নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি জমি দখলমুক্ত... বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিনের ...
বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ৭ এপ্রিল ২০১৬    বৃহস্পতিবার  ১২:৩৮ ঘন্টা বাঁশখালীতে সংঘর্ষের তিনদিন পর মুখ খুলেছেন সাংসদ মোস্তাফিজ আজ বৃহ...
চ:বি বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী টাইগার মোফার জন্য ফের তালা, পরীক্ষা স্থগিত... চবি করেসপন্ডেট, সিটিজিবার্তা২৪ডটকম ৭ এপ্রিল ২০১৬  বৃহস্পতিবার  ১৫:১০ ঘন্টা চ:বি বহিষ্কৃত সেই কিরচে সান দেওয়া ছাত্রলীগ কর্মী টাইগার মোফার জন্য ফ...



Leave a Reply