সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার প্রসঙ্গে জয়

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক

রবিবার, ১৭ এপ্রিল ২০১৬

সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার প্রসঙ্গে জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন। সিটিজিবার্তা২৪ডটকম পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো:

‘কত হরহামেশা আপনি এমন কোন লোককে পাবেন যে আপনাকে হত্যার চেস্টা করছে? আমার ক্ষেত্রে, আপাতদৃষ্টিতে আমার জানার বাইরেও এটা প্রায়শই হচ্ছে। আমি অপরাধী বা কোন খারাপ মানুষও নই যে এমনটা হবে। এটা শুধু এজন্য ঘটছে যে আমার মা বাংলাদেশের রাজনীতিতে আছেন এবং আমি সময়ে সময়ে তাঁকে সাহায্য করি। এটা এজন্যও যে আমাদের বিরোধীদল যারা বিশেষত সহিংস অপরাধমূলক কাজে নিমজ্জিত এবং দেশের শীর্ষ মৌলবাদি দল যারা সরাসরি আইএসআইএস এর সাথে যুক্ত তাদের সাথে জোটভুক্ত।

সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার প্রসঙ্গে জয়

কিন্তু অন্য প্রসঙ্গে আসি। যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা শফিক রেহমানকে আজ আমাদের সরকার গ্রেফতার করেছে। একজন যুক্তরাষ্ট্র বিএনপি নেতার ছেলে, একজন সাবেক এফবিআই এজেন্ট এবং এই দু`জনের অন্য একজন আমেরিকান বন্ধু এরা সবাই এই ষড়য্ন্ত্রের কারণে সাজা ভোগ করছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রেস রিলিজ থেকে আপনি এই মামলার বিষয়ে সরাসরি পড়তে পারবেন। “খ্যাতিমান” অংশটির বিষয়ে আমি নিশ্চিত নই কিন্তু সেখানে উল্লেখ করা “বাংলাদেশের নাগরিক” হচ্ছি আমি।

https://www.justice.gov/…/former-fbi-special-agent-sentence…

 


“সাংবাদিক” শফিক রেহমানের বিরুদ্ধে প্রমানাদি সরাসরি এই মামলা থেকে এসেছে। লক্ষ্য করুন, আমি সাংবাদিক শব্দটি উদ্ধৃত করেছি কারণ, যখন আপনি অপহরণ ও হত্যার চেষ্টায় যুক্ত হবেন তখন আমার বিশ্বাস আপনি আপনার পেশার ধরণ পরিবর্তন করে সাংবাদিক থেকে অপরাধী হয়ে গিয়েছেন। বিএনপি এসব কাজের জন্য একটি মধ্যবর্তী পেশার কার্যধারা পরিচালনা করে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১৭ এপ্রিল ২০১৬ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের এক অবিস্মরণীয় দিন...
“ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ”... বিশেষ প্রতিবেদন, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০১৬   ২০:৫০ ঘন্টা "ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ" মায়ানমারে আবারো শক্তিশালী ভূমিক...
বাঁশখালীতে জনগনের ক্ষতি করে বিদ্যুৎকেন্দ্র হবেনা, ইউএনও-ওসির বিরুদ্ধে ব্যবস্থা হবে... চট্টগ্রামে গন্ডামারা বাঁচাও আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০...
পর্যটন বর্ষ ঘোষনাতেই সীমাবদ্ধ কক্সবাজার, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ বাংলাদেশের পর্যটকদের আকর্ষনীয় স্থান সুজাউদ্দিন রুবেল : বিদেশি পর্যটকদের আকিষ্ট করতে ব...
‘হিন্দু ভারত’ ও ‘বৌদ্ধ বার্মায়’ জিহাদ করতে বাংলাদেশে শক্ত ঘাঁটি করতে চায় আইএস... অনলাইন নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ আইএস ভবিষ্যতে জিহাদ পরিচালনায় কৌশলগত অবস্থানের সুবিধার কারণে বাংলাদেশে শক্ত ...



Leave a Reply