রবিবার, ১৭ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম নিউজডেস্ক : দীপ্ত টিভি’র সাংবাদিকের ওপর হামলার অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার তিন ছেলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার তদন্ত করছে পুলিশ।
গত মঙ্গলবার দীপ্ত টেলিভিশনের সাংবাদিক আনিসুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সহকারী পরিদর্শক (এসআই) কবিরুল ওকিল বলেন, থানায় কোনো মামলা দায়েরের পর তা প্রত্যাহারের সুযোগ নেই। আর প্রত্যহার করাও যায়না।
দীপ্ত টিভির সাংবাদিক আনিসুর রহমানের দায়ের করা মামলাটির প্রাথমিক তদন্ত চলছে। আর এই মামলাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারও তদন্ত করবেন।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

