বুধবার, ১৩ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
জসিম মাহমুদ, টেকনাফ : টেকনাফ সমুদ্র পয়েন্ট দিয়ে পাচারের সময় ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত আনুমানিক ১.৩০টায় বাহারছড়ার সমুদ্র তীরবর্তী খোরের মুখ পয়েন্ট থেকে ইয়াবার এ বড় চালানটি জব্দ করা হয়।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান, বিজিবি কাছে গোপন সংবাদ ছিল মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান সাগর পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তথ্যানুযায়ী খোরের মুখ এলাকার বিজিবির একটি চৌকস দল ইয়াবার চালানটি ধরতে অভিযানে নামে। পরে মঙ্গলবার রাত দেড়টার সময় একটি ট্রলার খোরের মুখে কিছু লোকজনকে নামিয়ে দিতে তীরে ভিড়ায়। এ সময় অপেক্ষামান বিজিবি ট্রলার ও লোকজনকে সন্দেহ হলে অভিযানে নামতেই ট্রলারের লোকজন পালিয়ে যায়। পরে টলারটি তল্লাসি করলে সেখান থেকে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
বিজিবির অধিনায়ক আরো জানান, জব্দকৃত ইয়াবা সাগর পথে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন প্রান্তে খালাস হতো মুলত। আর ইয়াবা গুলোর মালিকের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।
