টেকনাফে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাব‌লেট জব্দ

ctgbarta24.com
Share

বুধবার, ১৩ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

iyabaaজসিম মাহমুদ, টেকনাফ : টেকনাফ সমুদ্র প‌য়েন্ট দি‌য়ে পাচা‌রের সময় ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাব‌লেট জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জিবি)।

মঙ্গলবার রাত আনুমা‌নিক ১.৩০টায় বাহারছড়ার সমুদ্র তীরবর্তী খো‌রের মুখ প‌য়েন্ট থে‌কে ইয়াবার এ বড় চালান‌টি জব্দ করা হয়। ‌

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লেঃ ক‌র্ণেল আবু জার আল জা‌হিদ জানান, বি‌জি‌বি কা‌ছে গোপন সংবাদ ছিল মিয়ানমার থে‌কে এক‌টি ইয়াবার বড় চালান সাগর পথ দি‌য়ে বাংলা‌দে‌শে প্র‌বেশ কর‌ছে। তথ্যানুযায়ী খো‌রের মুখ এলাকার বি‌জি‌বির এক‌টি চৌকস দল ইয়াবার চালান‌টি ধর‌তে অ‌ভিযা‌নে না‌মে। প‌রে মঙ্গলবার রাত দেড়টার সময় এক‌টি ট্রলার খো‌রের মু‌খে কিছু লোকজন‌কে না‌মি‌য়ে দি‌তে তী‌রে ভিড়ায়। এ সময় অ‌পেক্ষামান বি‌জি‌বি ট্রলার ও  লোকজন‌কে স‌ন্দেহ হ‌লে অ‌ভিযা‌নে নাম‌তেই ট্রলা‌রের লোকজন পা‌লি‌য়ে যায়। প‌রে টলার‌টি তল্লা‌সি কর‌লে সেখান থে‌কে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ ক‌রে।

‌বি‌জি‌বির অ‌ধিনায়ক আ‌রো জানান, জব্দকৃত ইয়াবা সাগর প‌থে চট্টগ্রাম হ‌য়ে দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে খালাস হ‌তো মুলত। আর ইয়াবা গু‌লোর মা‌লি‌কের ব্যাপা‌রে খোঁজ খবর নি‌চ্ছেন ব‌লে জানান তি‌নি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও ৩ ছেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সুযোগ নেই : তদন্ত কর্মকর্তা... রবিবার, ১৭ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিউজডেস্ক : দীপ্ত টিভি’র সাংবাদিকের ওপর হামলার অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নু...
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০১৬ নগরীর চান্দগাঁওতে ভয়াবহ সন্ত্রাসীদের হামলার শিকার ছাত্রলীগ নেতা ইরফান চমেক হাসপাতা...
আইএস সদস্য ইব্রাহিম ও জান্দালের খোঁজ নিচ্ছে পুলিশ... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ আইএস-এর মুখপত্র মাসিক ‘দাবিক’ পত্রিকায় প্রকাশিত  আইএস-এর কথিত বাংলাদেশ প্রধান শেখ আব...
৬৬ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার... রুবায়েত কামাল, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ ছবিতে বামে থেকে নারায়ণগঞ্জে ৬৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফারকৃত কক্সবাজারের টেকনাফ উপজেল...
ইয়াবা গডফাদার কানা আলতাফ অস্ত্র ও সহযোগী সহ গ্রেফতার... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬  ২০:৩৪ ঘন্টা চট্টগ্রাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগের তালিকাভুক...



Leave a Reply