টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২৫ এপ্রিল ২০১৬

টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন

চট্টগ্রামের লালদীঘির ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৭ তম আসরে টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে রামুর দিদার বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন মুকুট জয় করলেন।

চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৭ তম আসরের ফাইনালে যেন কেউ কাউকে ছাড় দিতে নাহি রাজি! ১২ বারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলী লালদীঘির বলী খেলার মঞ্চে যদি টেকনাফের নবাগত শামসু বলীকে মাটিতে ফেলে দেন। শামসু বলীও ছাড় দিতে রাজি নয়। ঠিক পরক্ষণেই চেপে ধরে দিদার বলীকে পরাস্ত করার আপ্রাণ চেষ্টা করেন। এভাবে হাজার হাজার দর্শকের তুমুল করতালিতে চলতে থাকে প্রায় ৩৪ মিনিটের ধরে দুই বলীর লড়াই। এরমধ্যে তাদের মধ্যে মূল লড়াই চলে ২৭ মিনিট ২১ সেকেন্ড।

টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন

টেকনাফের শামসু বলী বিজয়ী ট্রফি নিয়ে তৃপ্তির হাসি নিয়ে বাড়ী ফিরছেন।

ততক্ষণে রেফারি ও কুস্তি প্রতিযোগিতার কমিটি ঘোষণা দেন কেউ কাকে যদি হারাতে না পারে তাহলে ফেয়ার কুস্তিগিরিকেই এবার চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। একথা শুনেই নিজের মুকুট ধরে রাখতে দিদার বলী নীতি বিরোধী খেলা শুরু করেন। এরপর মঞ্চ থেকে নেমে ম্যাচ রেফারী আব্দুল মালেক প্রধান অতিথি আ জ ম নাছিরের সাথে আলাপ করে টেকনাফের শামসু বলীকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন

১০৭ তম জব্বারের বলী খেলার বিজয়ী ঘোষনা করার পর টেকনাফের শামসু বলী

বিগত ১৫ বছরের রেকর্ডকে ভেঙে টেকনাফের শামসু বলী চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়েই ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৭ তম আসরের চ্যাম্পিয়নের মুকুট নিজের করে নেন। পাশাপাশি নিজের শ্রেষ্ঠত্বের মুকুট বিসর্জন দিতে হয়েছে দিদার বলীকে।

পরে চ্যাম্পিয়ন শামসু বলী ও রানার আপ দিদার বলীকে ট্রাফি ও নগর অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এছাড়া অংশগ্রহণকারী অন্য বলীদেরও পুরস্কার দেয়া হয়।

টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন

জব্বারের বলী খেলার ফাইনালে কক্সবাজার জেলা রামুর দিদার বলী ও টেকনাফের শামসু বলীর লড়াই। কেও কাওকে ছাড় দিতে নাহি রাজি।

প্রতিবছর ১২ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘী ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা, যাকে ঘিরে বৈশাখী মেলাও গড়ে উঠেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য আব্দুল জব্বার সওদাগর নামে এক ব্যবসায়ী এই খেলাটি শুরু করেন, যেটি এখনো জব্বারের বলী খেলা নামেই পরিচিত। এই প্রতিযোগিতায় ১৩ বার চ্যাম্পিয়ন হবার কারণে দিদারুল আলম ‘দিদার বলী’ নামেই বেশি পরিচিত ছিল।

টেকনাফের শামসু বলী ১৫ বছরের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৭ তম আসরের ফাইনাল লালদীঘির মাঠে গত ১২ বারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলীকে পরাজিত করে ১৫ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন চ্যাম্পিয়ন টেকনাফের শামসু বলী।

গত ১৫ বছরের মধ্যে যে দু’বার চ্যাম্পিয়ন হিসেবে দিদার বলীর নাম নেই সে দু’বার তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। মাঝখানে দুই বছর অর্থাৎ ২০১২ এবং ২০১৩ সালে তিনি খেলতে পারেননি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কলাবাগানে বাসায় ঢুকে দীপু মনির খালাতো ভাই ‘রূপবানের’ সম্পাদক সহ দু’জনকে কুপিয়ে হত্... আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাস মান্নান (৩৫) সমকামী ও হিজড়াদের অধিকার ...
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়ালো ২৯ বিলিয়ন ডলার... অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ রিজার্ভ প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দুই হাজার ৯শ কোটি ডলার অর্থাৎ ২৯...
আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাঁচ নম্বরে বাংলাদেশ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির ওয়ানডে ক্রিকেট র‍্যাংকিংয়ে বাংলাদেশ প্রথমবারে...
মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে যাচ্ছে বাঁশখালীবাসী... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন কয়লাবিদ্যুৎ প্রকল্প বিরোধী সংগঠন গণ্ডামারা বসতভিটা ও গোর...
মুস্তাফিজসহ ৪জনের বোলিং এ্যাকশন ত্রুটিপূর্ণ... খেলাবার্তা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ গাজী ক্রিকেটার্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দীন নিজ দলের প্লেয়ারদের পরামর্শ দিচ্ছ...



Leave a Reply